৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া এখন হাতের নাগালে
৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া নিয়ে যারা উন্নত মানের ব্যাবসা শুরু করতে
চান, বিশেষ করে এখন কার যুগে যারা চাকরির আশায় বসে না থেকে ছোট পুঁজিতে ব্যাবসা
করা নিয়ে ভাবছেন, তাদের জন্য ৫০ হাজার টাকা হতে পারে ভালো একটি প্রাথমিক পুঁজি।
যদিও এটি কোন বড় অ্যামাউন্ট না, তবে সঠিক পরিকল্পনা এবং গাইড লাইনের মাধ্যমে
লাভজনক ব্যবসা শুরু করা সম্ভব। নিচে এমন ২৫ টি ব্যবসার আইডিয়া তুলে ধরা হলো
যেগুলো আপনি ৫০ হাজার টাকার মধ্যে শুরু করতে পারবেন।
পেজ সূচিপত্র: ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
- ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
- মোবাইল রিচার্জ ও বিকাশ/নগদ এজেন্ট ব্যবসা
- মোবাইল অ্যাক্সেসরিজ (কভার, চার্জার) বিক্রি
- ছোট চা-নাস্তার দোকান
- ফাস্টফুড (বার্গার, ফ্রাই, স্যান্ডউইচ) স্টল
- ফুচকা/চটপটি ব্যবসা
- অনলাইন টি-শার্ট বা পোশাক বিক্রি
- Facebook পেজে পণ্য বিক্রি (F-Commerce)
- ড্রপশিপিং ব্যবসা
- প্রিন্ট-অন-ডিমান্ড (কাস্টম টি-শার্ট/মগ)
- হোমমেড খাবার (কেক, পিঠা, আচার) বিক্রি
- মুরগি পালন (ব্রয়লার/দেশি)
- কবুতর বা কোয়েল পাখি পালন
- মাছ চাষ (ছোট পুকুরে)
- ডেকোরেশন আইটেম (হ্যান্ডমেড) বিক্রি
- ইউটিউব চ্যানেল শুরু করা
- ফটোকপি ও প্রিন্টিং দোকান
- স্টেশনারি দোকান
- মিনি গ্রোসারি (কনফেকশনারি) দোকান
- অনলাইন ফ্রিল্যান্সিং (ডিজাইন, ডাটা এন্ট্রি)
- বিউটি পার্লার (ছোট পরিসরে)
- সেলাই/টেইলারিং ব্যবসা
- সেকেন্ড-হ্যান্ড পণ্য কিনে বিক্রি
- মোবাইল রিপেয়ারিং সার্ভিস
- ফল ও জুস কর্নার
- ডেলিভারি সার্ভিস (লোকাল এরিয়া)
- লেখকের মন্তব্য
৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া
৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া তে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে
আমাদের পুঁজি খুবই অল্প এবং এটি একটি ছোট ব্যবসা বলা চলে। এটি শুরু করার জন্য
প্রয়োজন সঠিক পরিকল্পনা ধৈর্য এবং পরিশ্রম। ৫০ হাজার টাকা দিয়ে ব্যবসা
শুরু করলে প্রথম দিকে খুব বেশি একটা লাভ দেখা যাবে না, কিন্তু আস্তে আস্তে যখন
আপনার বিনিয়োগ আরো বাড়বে তখন আপনি অনায়াসে মাসে ২০ থেকে ৫০ হাজার টাকা আয়
করতে পারবেন। আমাদের দেশে ক্ষুদ্র ব্যবসার সফলতার হার অনেক বেশি থাকে কারণ সবাই
স্থানীয় বর্ণ নিয়ে ব্যবসা করে।
৫০ হাজার টাকা দিয়ে সাধারণত অনেক ব্যবসা করা যায় তার মধ্যে অন্যতম কিছু
ব্যবসা রয়েছে সেগুলো হলো, মোবাইল রিচার্জ ও বিকাশ/নগদ এজেন্ট ব্যবসা, মোবাইল
অ্যাক্সেসরিজ (কভার, চার্জার) বিক্রি, ছোট চা-নাস্তার দোকান, ফাস্টফুড
(বার্গার, ফ্রাই, স্যান্ডউইচ) স্টল, ফুচকা/চটপটি ব্যবসা, অনলাইন টি-শার্ট বা
পোশাক বিক্রি, Facebook পেজে পণ্য বিক্রি (F-Commerce), ড্রপশিপিং ব্যবসা,
প্রিন্ট-অন-ডিমান্ড (কাস্টম টি-শার্ট/মগ), হোমমেড খাবার (কেক, পিঠা, আচার)
বিক্রি, মুরগি পালন (ব্রয়লার/দেশি), কবুতর বা কোয়েল পাখি পালন, মাছ চাষ (ছোট
পুকুরে), ডেকোরেশন আইটেম (হ্যান্ডমেড) বিক্রি, ইউটিউব চ্যানেল শুরু করা, মোবাইল
রিপেয়ারিং সার্ভিস, ফল ও জুস কর্নার, ফটোকপি ও প্রিন্টিং দোকান, স্টেশনারি
দোকান, মিনি গ্রোসারি (কনফেকশনারি) দোকান, অনলাইন ফ্রিল্যান্সিং (ডিজাইন, ডাটা
এন্ট্রি), ডেলিভারি সার্ভিস (লোকাল এরিয়া), বিউটি পার্লার (ছোট পরিসরে),
সেলাই/টেইলারিং ব্যবসা, সেকেন্ড-হ্যান্ড পণ্য কিনে বিক্রি।
তবে কিছু জিনিস আপনার মাথায় রাখবেন যেমন, এ ব্যবসা গুলো প্রথমে ছোট করে শুরু
করুন এবং পরে লাভ হইলে বড় করে করুন। লোকেশন, টার্গেট এবং কাস্টমার বুঝে
ব্যবসার ধরন বেছে নেই নিন। অনলাইন সাথে অফলাইন মিলিয়ে কাজ করুন। নিচে সকল
ব্যবসার বর্ণনা নিয়ে আলোচনা করা হয়েছে অনুগ্রহ করে ধৈর্য সহকারে পড়ুন।
মোবাইল রিচার্জ ও বিকাশ/নগদ এজেন্ট ব্যবসা
মোবাইল রিচার্জ ও বিকাশ/নগদ এজেন্ট এর ব্যবসা বর্তমানে বাংলাদেশের সহজ ও অন্যতম
লাভজনক ছোট ব্যবসাগুলোর মধ্যে একটি। এই ব্যবসা শুরু করতে বেশি পুঁজি লাগে না,
শুধুমাত্র একটি এজেন্ট নাম্বার, একটি স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ এবং
নির্দিষ্ট লোকেশনে ছোট একটি দোকান থাকলেই এই ব্যবসা শুরু করা যায়। মোবাইল
রিচার্জ, ডাটা প্যাকেজ বিক্রি এবং বিভিন্ন মোবাইল অপারেটরের সেবা দিয়ে
প্রতিদিন কিছু কমিশন ইনকাম করতে পারবেন। এছাড়া আশেপাশের মানুষদের দ্রুত ও সহজ
ভাবে সেবা দেওয়ার মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যেই স্থায়ী কাস্টোমারে পরিণত
করতে পারবেন।
আরও পড়ুন: ব্যবসার আইডিয়া
এছাড়াও বিকাশ ও নগদের এজেন্ট ব্যবসা করলে আপনি নানা ধরনের সুবিধা পাবেন যেমন
টাকা জমা, উত্তোলন, বিল পরিশোধ এবং মোবাইল ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন সেবা
আপনার গ্রাহকের কাছে দিতে পারবেন। এই সেবাগুলো থেকেও দেওয়া থেকেও আপনি একটি
নির্দিষ্ট কমিশন পাবেন। যা দিন শেষে একটি ভালো ইনকামের সুযোগ তৈরি করে দেয়।
তবে সঠিকভাবে হিসাব রাখা, পর্যাপ্ত ব্যালেন্স মেইনটেইন করা এবং নিরাপত্তার
বিষয়গুলো মেনে চলতে হবে তবেই এই ব্যবসা দীর্ঘমেয়াদী ও লাভজনক হয়ে উঠবে।
মোবাইল অ্যাক্সেসরিজ (কভার, চার্জার) বিক্রি
মোবাইল অ্যাক্সেসরিজ (কভার, চার্জার, ইয়ারফোন, স্ক্রিন প্রটেক্টর ইত্যাদি)
বিক্রির ব্যবসা খুবই লাভজনক এবং চাহিদাসম্পন্ন একটি ছোট ব্যবসা। প্রায় অধিকাংশ
মানুষের হাতেই স্মার্টফোন আছে ফলে তারা এ সকল নিয়মিত পণ্য ক্রয় করছে। মাত্র
৫০ হাজার টাকার মধ্যে আপনি অনেক পাইকারি মার্কেট থেকে ট্রেন্ডিং ও আকর্ষণীয়
এক্সেসরিজ কিনে একটি দোকান দিতে পারেন বা অনলাইন পেজের মাধ্যমে প্রচার করে
বিক্রি করতে পারেন। বিশেষ করে যেগুলো মার্কেটে কম এবং বেশি পাওয়া যায় সেই সকল
ফোনে কভার বা অন্য ধরনের নৃত্য প্রয়োজনে এক্সেসরিজ রাখতে পারেন যেন ক্রেতারা
আকর্ষিত হয়।
এই ব্যবসায়ী লাভের পরিমাণ তুলনামূলক ভালো হয়ে থাকে কারণ কম দামে পণ্য কিনে
বেশি দামে বিক্রি করা যায়। আপনি চাইলে অফলাইন দোকানের সাথে সাথে অনলাইনে
বিক্রি করতে পারেন। এতে করে বিক্রয়ের সুযোগ আরও কয়েক গুণ বেড়ে যাবে। এভাবে
নিয়মিত নতুন নতুন ডিজাইনের ও ভালো মানের অন্য রাখতে পারলে দ্রুত ব্যবসা বড়
করা যায়। তবে জন্য সঠিক লোকেশন এবং সাশ্রয়ী দাম রাখলে বিক্রয় বাড়ে।
ছোট চা-নাস্তার দোকান
ছোট চা-নাস্তার দোকান সহজ একটি মাধ্যম। কারণ এটি কম পুঁজিতে শুরু করা যায় এবং
প্রতিদিন নগদ আয় করা যায় এমন ব্যবসা। ব্যস্ততম রাস্তার মোড়ে, বাজার এলাকায়,
অফিস বা স্কুল কলেজের আশেপাশে এই দোকানের চাহিদা অনেক বেশি থাকে। শুরুতে আপনার
প্রয়োজন হবে ছোট স্টল বা দোকান, চুলা কেটলি সাথে কাপ গ্লাস এবং কিছু
প্রয়োজনীয় জিনিস। চায়ের পাশাপাশি বিস্কুট, পাউরুটি, কলা ইত্যাদি নাস্তা
রাখলে বিক্রি সম্ভাবনা বাড়ে এবং গ্রাহক ধরে রাখা সহজ হয়।
এই ব্যবসা সবচেয়ে ভালো সুবিধা হলো প্রতিদিনই বিক্রি এবং লাভ করা যায়, ফলে
বিনিয়োগকৃত পুঁজি আবারো ঘুরে আসে। ভালো স্বাদের চা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা
মেনে চললে অল্প সময়ে নিয়মিত কাস্টমার পাওয়া যায়। আপনার যখন বিক্রি আস্তে
আস্তে বাড়তে থাকবে তখন আপনি আরো বেশ কিছু জিনিস যোগ করতে পারেন।
ফাস্টফুড (বার্গার, ফ্রাই, স্যান্ডউইচ) স্টল
ফাস্টফুড (বার্গার, ফ্রাই, স্যান্ডউইচ) স্টল হলো একটি লাভজনক ও আধুনিক ছোট
ব্যবসা, যা অল্প পুঁজিতেই শুরু করা যায়। শহরের অনেক মানুষ এবং তরুণ তরুণ এর
মধ্যে এ ধরনের খাবারের চাহিদাটা অনেক বেশি পরিমাণে থাকে। ব্যস্ততম রাস্তার
পাশে, কলেজের সামনে বা মার্কেটে এলাকায় ছোট একটি স্টল দিয়ে খুব সহজেই ব্যবস্থা
শুরু করা যায়। শুরুতে একটি ফ্রায়ার, গ্যাসের চুলা, কাঁচামাল প্রয়োজন হবে যা
দিয়ে বার্গার ফ্রেন্ড ফ্রাই ও স্যান্ডউইচ তৈরি করে বিক্রি করা যাবে।
এই ব্যবসায় লাভ এবং বিক্রির সম্ভাবনা ভালো থাকে, কারণ ফাস্টফুড আইটেম
তুলনামূলক উৎপাদন খরচ অনেক কম এবং বিক্রয় মূল্য বেশি রাখা যায়। যদি খাবারের
স্বাদ ভালো হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা যায় তাহলে দ্রুত নিয়মিত
কাস্টমার বৃদ্ধি পায়। পাশাপাশি যদি থাকে আকর্ষণীয় কোন প্যাকেজ তৈরী করে দিলে
বিক্রি আরো বাড়ে। পরবর্তী সময়ে নতুন নতুন জিনিস যোগ করে অনলাইন ডেলিভারি
সিস্টেম চালু করলে আরো ভালো ফলাফল পাবেন।
ফুচকা/চটপটি ব্যবসা
ফুচকা/চটপটি ব্যবসার সবসময় ব্যাপক চাহিদা থাকে কারণ এই খাবার গুলো আমাদের
মৌলিক চাহিদা এবং এই ব্যবসা কখনো বন্ধ হয় না বললেই চলে। শুরুতে একটি ছোট ঠেলা
ভ্যান বা স্টল নিতে হবে সাথে ফুচকা, আলু, ছোলা, তেঁতুলের পানি ও মসলা নিতে হবে
যেন সঠিক ভাবে ফুচকা বা চটপটি বানানো যায়. তবে জায়গাটা ভালো হওয়ার জন্য জরুরী
যেমন জনবহুল রাস্তার মোড়, স্কুল কলেজের সামনে, পার্ক বা বাজারে এলাকায় এগুলোর
চাহিদা তুলনামূলক অনেক বেশি।
এই ব্যবসায় প্রতিদিন নগদ বিক্রি এবং লাভ পাওয়া যায়। প্রতিদিন প্রায় ১০০০
থেকে ১৫০০ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। এর উপকরণ খরচ কম হলেও বিক্রয় মূল্য
বেশি রাখা যায়। স্বাস্থ্যসম্মত পরিবেশন এবং সাধের যে ধারাবাহিকতা আছে তা বজায়
রাখলে নিয়মিত কাস্টমার তৈরি হয়।
অনলাইন টি-শার্ট বা পোশাক বিক্রি
অনলাইন টি-শার্ট বা পোশাক বিক্রির ব্যবসা লাভজনক ও জনপ্রিয় একটি উদ্যোগ, যা
ঘরে বসেই করা যায়। লোকাল বা পাইকারি বাজার থেকে টিশার্ট, শার্ট, থ্রি পিস সহ
অন্যান্য পোশাক সংগ্রহ করে অনলাইনে বিক্রি করতে পারেন। একটি ফেসবুক পেজ,
ইনস্টাগ্রাম একাউন্ট বা ওয়েবসাইটের মাধ্যমে আপনার পণ্য উপস্থাপন করতে পারেন যা
সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে। বিশেষ করে যেসব পণ্য বর্তমানে
ট্রেন্ডিংয়ে রয়েছে সেগুলো বিক্রয় এবং সঠিক সাইজিং নিশ্চিত করতে পারলে
বিক্রয় ভালো হয়।
এই ব্যবসায় সফল হতে হলে আপনার পণ্যের ভালো ছবি, আকর্ষণীয় বর্ণনা এবং কাস্টমার
সার্ভিস ভালো হতে হবে. চাইলে আপনি কুরিয়ার সার্ভিস বা ক্যাশ অন ডেলিভারির
মাধ্যমে সারাদেশে আপনার পণ্য পাঠাতে পারেন। এটি ধরে রাখার জন্য আপনাকে নিয়মিত
নতুন নতুন কালেকশন আয়ত্ত করে রাখতে হবে। মাঝে মাঝে বিভিন্ন ধরনের অফার প্রাইজে
প্রোডাক্ট দিতে হবে। তবেই এটি ধীরে ধীরে ব্র্যান্ডে এ পরিণত হবে। চাইলে আপনি
নিজস্ব ডিজাইন বা ব্র্যান্ড চালু করতে পারেন আপনার ব্যবসা বড় পরিসরে যাওয়ার
সুযোগ পাবে।
Facebook পেজে পণ্য বিক্রি (F-Commerce)
Facebook পেজে পণ্য বিক্রি (F-Commerce) বর্তমানে সহজ ও জনপ্রিয় অনলাইন
ব্যবসাগুলোর একটি। প্রথমে একটি ফেসবুক পেজ খুলতে হবে তারপরে আপনার বিভিন্ন
ধরনের পণ্য যেমন পোশাক, কসমেটিক্স, হোম ডেকোর বা গ্যাজেট বিক্রি শুরু করুন।
পণ্যের সুন্দর ছবি ও বর্ণনা এবং সঠিক দাম উল্লেখ করলে ক্রেতা ভালো পাওয়া যায়।
নিয়মিত পোস্ট, লাইভ ভিডিও এবং গ্রুপ শেয়ারের মাধ্যমে খুব দ্রুতই আপনার পণ্য
বিক্রি হবে। চাইলে আপনি ফেইসবুক এ বুস্টিং করতে পারেন যার মাধ্যমে আপনি আরো
বেশি বিক্রয় করতে পারবেন।
আরও পড়ুন: ব্যবসার আইডিয়া
এ ব্যবসায় সফল হতে হলে আপনাকে প্রথমত কাস্টমারের কাছে আপনার পণ্যগুলো পৌঁছে
দিতে হবে যেন তারা তাদের পছন্দমত পণ্য আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারে। আপনি
চাইলে কুরিয়ার সেবা ব্যবহারের মাধ্যমে আপনার প্রোডাক্ট ডেলিভারি করতে পারেন।
আপনার ভালো মানের পণ্য, ভালো ব্যবহার এবং আপডেট মেনে চলার কারণে ক্রেতাদের
আস্থা বাড়ে।
ড্রপশিপিং ব্যবসা
ড্রপ শিপিং ব্যবসা হল অনলাইন ব্যবসার অন্তর্ভুক্ত যেখানে আপনাকে নিজের পণ্য টক
করে রাখতে হবে না আপনি একটি অনলাইন স্টোর বা ফেসিয়াল মিডিয়া প্রেস করে
বিভিন্ন পণ্যের তথ্য ছবি বা ইত্যাদি দিয়ে প্রচার করবেন। যখন কোন কাস্টমার
অর্ডার করবে তখন সরাসরি সেটা সেই থার্ড পার্টি ওয়েবসাইটে কাছ থেকে সেই পণ্যটি
কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। ফলে গুদামজাত, স্টক ও প্যাকেজিং নিয়ে
ঝামেলা ছাড়াই কম বুঝিতে ব্যবসা শুরু করতে পারেন। বিশেষ করে নতুনদের জন্য এটি
ঝুঁকিমুক্ত ও সহজ উপায় হিসেবে বলা যায়।
এই ব্যবসা করতে গেলে আপনাকে প্রথমে সঠিক একটি পণ্য বেছে নিতে হবে, ভালো
সাপোর্টার খুঁজে পাওয়া এবং দক্ষতা গুরুত্বপূর্ণ একটি অংশ. ট্রেন্ডিং পণ্য বেছে
নিয়ে আকর্ষণীয় বিজ্ঞাপন ও ছবি প্রচারের মাধ্যমে কাস্টমার বৃদ্ধি করতে করুন
এতে আপনার বিক্রির সম্ভাবনা অনেক বাড়বে। তারপর আপনার ভালো কাস্টমার সার্ভিসের
প্রয়োজন হবে, কারণ ডেলিভারি বা পণ্যের মান ভালো দিতে পারেন। কারণ অর্ডারের কোন
ঝামেলা হলে সেটা আপনার সামলাতে হবে ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়লে আপনি নিজে
ব্র্যান্ড তৈরি করে বড় করতে পারবেন।
প্রিন্ট-অন-ডিমান্ড (কাস্টম টি-শার্ট/মগ)
প্রিন্ট-অন-ডিমান্ড (কাস্টম টি-শার্ট/মগ) ব্যবসা এমন একটি অনলাইন মডেল যা
অর্ডার পাওয়ার পরেই পণ্যে ডিজাইন প্রিন্ট করে সরবরাহ করা হয়। ফলে বড় ধরনের
কোন টক রাখার প্রয়োজন হয় না এটা নতুন উদ্যোক্তাদের কাছে অনেক ঝুঁকি কমিয়ে
দেওয়ার দেয়। আপনি নিজে নিজেই কিছু ইউনিক ডিজাইন তৈরি করুন যা বর্তমান ট্রেন্ড
চলে, সে অনুযায়ী টি শার্ট, মগ, হুডি ইত্যাদি প্রিন্ট করে বানাতে পারেন। তবে
আপনার কাছে একটি হিট মেশিন থাকতে হবে যেন আপনি টি শার্ট, মগ, হুডি প্রিন্ট করতে
পারেন।
এই ব্যবসা থেকে ভালো কিছু করতে হলে আপনাকে ক্রিয়েটিভ ডিজাইন সম্পর্কে ধারণা
রাখতে হবে যেন আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স নির্বাচন করতে পারেন। যেন আপনি
তাদের কাছে বিভিন্ন ট্রেন্ডিং মিমি, মজার উক্তি ইত্যাদি টপিকের ওপর টি-শার্ট
পিন্ট ইত্যাদি তৈরি করে তাদের কাছে উপস্থাপন করতে পারেন। পাশাপাশি ভালো
কোয়ালিটির ও মানসম্মত ডেলিভারি নিশ্চিত যদি করতে পারেন তাহলে ধীরে ধীরে
ক্রেতাদের আস্থা বাড়তে থাকে। চাইলে আপনি সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন চালাতে
পারেন যেন আপনার বিক্রয় আরো বাড়ে, এতে করে ভবিষ্যতে আপনার নিজের ব্র্যান্ড
তৈরী হবে।
হোমমেড খাবার (কেক, পিঠা, আচার) বিক্রি
হোমমেড খাবার (কেক, পিঠা, আচার) বিক্রি বর্তমানে লাভজনক ক্ষুদ্র ব্যবসার মধ্যে
একটি, যা ৫০ হাজার টাকার মধ্যেই শুরু করা যায়। হোমমেড বা ঘরোয়া পরিবেশে তৈরি
হওয়া খাবারের প্রতি মানুষের আগ্রহ বেড়ে চলেছে কারণ এগুলো ভেজালমুক্ত ও
স্বাস্থ্যসম্মত হয়। হোমমেড খাবারের তালিকায় রয়েছে কেক, আচার, পিঠা ইত্যাদি।
আপনি যদি এ বিষয়ে দক্ষ হন, তাহলে আপনি একটি ছোট ব্যবসা গড়ে তুলতে পারেন।
শুরুতে কিছু কাঁচামাল প্রয়োজন হবে যেমন রান্নার সরঞ্জাম, প্যাকেজিং ব্যবস্থা
ইত্যাদি।
এর ব্যবসা সফল হতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা ইনস্টাগ্রাম এর
মাধ্যমে পণ্যের প্রচার-প্রচারণা করতে হবে। তবে মনে রাখবেন শুধু প্রচার-প্রচারণা
করলেই হয় না খাবারের স্বাদ এবং পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দিতে হয়। গ্রাহক
যখন আস্তে আস্তে বাড়বে তখন আপনি আরো কিছু খাবার তালিকাতে দিতে পারেন। এছাড়াও
কাস্টমারের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন এবং সময়মতো ডেলিভারি নিশ্চিত করুন।
মুরগি পালন (ব্রয়লার/দেশি)
মুরগি পালন (ব্রয়লার/দেশি) লাভজনক ব্যবসা মধ্যে একটি যা মাত্র ৫০ হাজার টাকা
হলেই শুরু করা যায়। যারা ছোট পুঁজিতে খামার গড়ে তুলতে চান তারা এই ব্যবসাটি
করতে পারেন। মুরগি সাধারণত মাংস উৎপাদনের জন্য পালন করা হয় যা চার থেকে ছয়
সপ্তাহের মধ্যে বিক্রয়ের উপযোগী হয়ে ওঠে, যদিও প্রতি ৫০০ পিস বাচ্চার জন্য
৫০০ বর্গফুট জায়গার প্রয়োজন হয় এবং মেঝেতে গুড়া বা তুষ বিছিয়ে দিতে হয়।
তাপমাত্রা ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখা জরুরী। খাবার হিসাবে গড়ে
প্রতিদিন ১০০ থেকে ১২০ গ্রাম খাবার দিতে হবে তার সাথে অবশ্যই রোগ প্রতিরোধের
টিকা দিতে হবে। এছাড়াও স্থানীয় বাজার ও পাইকারদের সাথে যোগাযোগ রাখা জরুরি
যেন আপনি মুরগিগুলো বাজারে বিক্রয় করতে পারেন। বাজার বিশ্লেষণ ও সঠিক দামে
বিক্রি করলে ধীরে ধীরে লাভ বাড়ানো যায়।
কবুতর বা কোয়েল পাখি পালন
কবুতর বা কোয়েল পাখি পালন একটি শখের কাজ এবং লাভজনক ব্যবসা। ৫০ হাজার টাকায়
২৫ টি ব্যবসার আইডিয়ার মধ্যে একটি হচ্ছে কবুতর বা কোয়েল পাখি পালন ব্যবসা। এই
পাখিগুলো অল্প জায়গায় খাঁচা তৈরি করেই পালন করা যায় সেজন্য আপনার বাড়ির
আঙিনা বা ছাদ হতে পারে আপনার খামার। কোয়েল পাখি দ্রুত বেড়ে ওঠে এবং অল্প
সময়ের মধ্যে ডিম এবং মাংস উৎপাদন হয় এবং প্রতিবছর প্রায় ২৫০ থেকে ৩০০ টি ডিম
দেয়।
অন্যদিকে কম খরচে কবুতর পালন করা যায়। কবুতরের প্রজনন ক্ষমতা অনেক বেশি যার
জন্য এদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। কবুতর পালনে নিয়মিত খাঁচা পরিষ্কার করতে
হয় নয়তো রোগ ব্যাধির কারণে কবুতর মারা যেতে পারে। দুটি পাখিরই বাজারে ভালো
চাহিদা রয়েছে, স্থানীয় হাট বা রেস্টুরেন্টে বিক্রির মাধ্যমে ইনকাম বৃদ্ধি করা
সম্ভব। অভিজ্ঞতার সাথে সাথে খামারটি বড় করে বড় ব্যবসায় রূপান্তর করা যায়
এতে আয়ের পরিধি স্থায়ীভাবে পরিণত করা যায়।
মাছ চাষ (ছোট পুকুরে)
ছোট পুকুরে মাছ চাষ ছোট ও টেকসই ব্যবসা, যা ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার
আইডিয়ার মধ্যে অন্যতম। আপনার যদি ছোট একটি পুকুর থাকে তাহলে আপনি এই
ব্যবসাটি শুরু করতে পারেন। শুরুতে পুকুর পরিষ্কার করে মাছ চাষের পরিবেশ তৈরি
করুন, তারপরে বিভিন্ন মাছের পোনা যেমন রুই, কাতলা, তেলাপিয়া, পাঙ্গাস
ইত্যাদি। এই মাছগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং বাজার মূল্য ভালো পাওয়া যায়।
তবে আপনাকে নিয়মিত পানি পরীক্ষা, খাদ্য পরীক্ষা এবং সঠিক ব্যবস্থাপনা
নিশ্চিত করতে হবে।
এই ব্যবসায় সফল হওয়ার জন্য নিয়মিত পরিচর্যা এবং কিছু বৈজ্ঞানিক পদ্ধতি
অনুসরণ করা জরুরী। তাছাড়াও স্থানীয় বাজার, মাছের আড়ত বা সরাসরি ক্রেতাদের
কাছে বিক্রি করে ভালো লাভ করা যায়। সঠিক পরিকল্পনা এবং যত্নের মাধ্যমে
মোটামুটি ভালো আয় করা সম্ভব হয়। অভিজ্ঞতা এবং বিক্রয় বাড়ার সাথে সাথে
কুকুরের সংখ্যা বা আয়তন বাড়িয়ে নিয়ে বড় পরিসরে বিস্তার করুন। এতে করে
একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘমেয়াদি আয়ের উৎস তৈরি হবে।
ডেকোরেশন আইটেম (হ্যান্ডমেড) বিক্রি
হ্যান্ডমেড ডেকোরেশন আইটেম বিক্রি ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়ার
মধ্যে একটি। বর্তমানে মানুষ ঘর সাজানোর জন্য ইউনিক ও হাতে তৈরি জিনিস বেশি
পছন্দ করে যেমন বিভিন্ন ধরনের ওয়াল হ্যাংগিং, ফুলদানি, শোপিস বা লাইট
ডেকোরেশন ইত্যাদি। এগুলো পণ্য শুধু সুন্দরই হয় না, ব্যক্তিগত স্পর্শ থাকার
কারণে অধিক আকর্ষণীয় হয়। শুরুতে কিছু কাঁচামাল কিনতে হবে এবং ডিজাইন
সম্পর্কে ধারণা থাকা জরুরী তার সাথে ডিজাইনটি ফুটিয়ে তোলার জন্য দক্ষতা
থাকলে এই ব্যবসা করা যায়।
আরও পড়ুন: ব্যবসার আইডিয়া
এ ব্যবসায় সফল হওয়ার জন্য নতুন নতুন ডিজাইন তৈরি করুন এবং পণ্যের মান যেন
ভাল হয় সেটা খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,
ইনস্টাগ্রাম বা বিভিন্ন মার্কেটপ্লেসে ছবি এবং বর্ণনা শেয়ার করার মাধ্যমে
সহজে বিক্রয় করা যায়। এছাড়াও প্রদর্শনী বা বিভিন্ন মেলায় অংশ নিয়ে
ক্রেতাদের সাথে সরাসরি বিক্রি করা যায়। ধীরে ধীরে যখন আপনার হাতের কাজের
চাহিদা বাড়বে তখন আপনি এই ছোট ব্যবসাকে বড় ব্যবসায় রূপান্তর করতে পারেন
যার মাধ্যমে আপনার স্থায়ী ইনকামের উৎস তৈরি হবে।
ইউটিউব চ্যানেল শুরু করা
ইউটিউব চ্যানেল শুরু করা সম্ভাবনাময় ব্যবসার আইডিয়ার মধ্যে রয়েছে যা ৫০
হাজার টাকার মধ্যে শুরু করা যায়। এই কাজটি করার জন্য আপনার স্মার্টফোন বা
ল্যাপটপ এবং ইন্টারনেট এবং ভিডিও এডিটিং এর বেসিক জানা থাকে তাহলে আপনি শুরু
করতে পারবেন। বেশ কিছু টপিক রয়েছে যেগুলো মানুষের নিত্য দিনে প্রয়োজন হয়
যেমন শিক্ষা, রান্নাবান্না, ট্রাভেল, প্রযুক্তি, বিনোদন ইত্যাদি বিষয় নিয়ে
ভিডিও তৈরি করতে পারেন। নিয়মিত কন্টেন্ট তৈরি করুন এবং আপনার চ্যানেলে আপলোড
করুন।
এভাবে প্রতিনিয়ত কাজ করতে থাকলে ধীরে ধীরে দর্শক সংখ্যা বাড়বে। যদিও ইউটিউব
থেকে ইনকাম করার জন্য শর্ত পূরণ করতে হয় যেমন ওয়াচ টাইম অর্জন করা,
সাবস্ক্রাইবার পাওয়া। পাশাপাশি আপনাকে থামনেল, আকর্ষণীয় টাইটেল এবং এসইও
টুকটাক জানতে হবে যেন আপনার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছায়। তবে ধৈর্য,
চেষ্টা, আগ্রহ এবং ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়।
ইনকামের উৎস হিসেবে গুগল এডসেন্স, স্পন্সারশিপ ব্যবহার করা যায়। সময়ের সাথে
যখন আপনার চ্যানেলটি বড় হবে তখন এই চ্যানেলের মাধ্যমে আপনার স্থায়ী ইনকাম
তৈরি হবে।
ফটোকপি ও প্রিন্টিং দোকান
ফটোকপি ও প্রিন্টিং দোকান যা ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়ার মধ্যে
চাহিদা সম্পন্ন স্থায়ী একটি ব্যবসা। স্কুল-কলেজ, অফিস-আদালত, বাজার বা লোক
সমাগম বেশি আছে এমন জায়গায় এই দোকানের চাহিদা বেশি থাকে। শুরুতে ভালো একটি
প্রিন্টার, ফটোকপি মেশিন, কাগজ এবং কালি সংগ্রহ করে ব্যবসা শুরু করা যায়।
পাশাপাশি যদি মনে করেন লেমিনেশন, স্ক্যানিং, অনলাইন ফর্ম পূরণ ইত্যাদি
অতিরিক্ত সেবা দিতে পারলে ইনকামের সুযোগ দ্বিগুণ হয়।
এই ব্যবসা সফল হওয়ার জন্য দ্রুত ও নির্ভুল সেবা প্রদান করা উচিত। গ্রাহকদের
সাথে ভালো সম্পর্ক এবং কম দামে ভালো সেবা দিতে পারলে সহজেই নিয়মিত
কাস্টমারের পরিবর্তন করা যায়। বিশেষ করে ভর্তির মৌসুম, চাকরির জন্য আবেদন
এবং পরীক্ষার সময় এই কাজের চাপ এবং ইনকাম দুটোই বেড়ে যায়। এছাড়াও ডিজিটাল
কালার প্রিন্টিং, আইডি কার্ড প্রিন্টিং, ভিজিটিং কার্ড প্রিন্টিং যুদ্ধ করলে
ব্যবসা আরো বৃদ্ধি পায় এতে করে স্থায়ী আয়ের উৎস প্রসারিত হয়।
স্টেশনারি দোকান
স্টেশনারি দোকান সহজে পরিচালনা করা যায় এমন একটি ব্যবসা, আপনার হাতে যদি
মাত্র ৫০ হাজার টাকা থাকে তাহলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। স্কুল, কলেজ
বা কোচিং সেন্টারের আশেপাশে এ ধরনের দোকান দিলে ভালো ফলাফল পাওয়া যায়।
বিক্রয় যোগ্য জিনিসের মধ্যে রয়েছে যেমন খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স,
ইরেজার, কোট ফাইল, বিভিন্ন ধরনের কাগজ ইত্যাদি। শুরুতে ছোট্ট একটি দোকান বা
ঘর ভাড়া নিয়ে এ ব্যবসা শুরু করা যায়।
এই ব্যবসায় সফল হওয়ার জন্য জিনিসপত্রের মান ভালো রাখা প্রয়োজন। প্রয়োজন
অনুসারে সব ধরনের স্টেশনারি জিনিস সরবরাহ করুন এবং গ্রাহকদের কাছে সুলভ
মূল্যে বিক্রয় করুন। পাশাপাশি গ্রাহকদের সাথে যদি আপনি ভালো সম্পর্ক রাখেন
তাহলে সেই কাস্টমার প্রতিনিয়ত আপনার দোকানে আসবে। এছাড়াও বিভিন্ন চাকরির
বই, কারেন্ট অ্যাফেয়ার, মৌসুম ভিত্তিক বিভিন্ন বই ইত্যাদি সংগ্রহে রাখুন।
এগুলোর জন্য খুব বেশি বিনিয়োগ থাকা জরুরী নয় কিন্তু প্রতিনিয়ত বিক্রি করে
ভালো ইনকাম করা যায়। যখন আপনার পরিচিতি বা কাস্টমার বেশি হওয়া শুরু করবে
তখন আপনি আরো পণ্য সংগ্রহে রাখতে পারেন যার ফলে আপনি বছরের পর বছর ভালো
পরিমান ইনকামের উৎস পাবেন।
মিনি গ্রোসারি (কনফেকশনারি) দোকান
মিনি গ্রোসারি বা কনফেকশনারী দোকান বলতে আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য যেমন
পানীয়, স্ন্যাকস ইত্যাদি কে বোঝানো হয়. পাড়া মহল্লায় তাড়াতাড়ি
কেনাকাটার সুবিধার জন্য এটি জনপ্রিয়। স্থানীয় পণ্যের পাশাপাশি কনফেকশনারির
আমদানি করা পণ্য যেমন বিস্কুট, চকলেট ইত্যাদি রাখলে ভালো মুনাফা পাওয়া যায়।
এর সবচেয়ে সুবিধা হল এলাকাভিত্তিক মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে
পারে। আপনি ছোট জায়গায় ডিসপ্লে র্যাক ও আলোর ব্যবস্থা করুন যেন গ্রাহক
সেগুলো দেখে আকৃষ্ট হয়।
তবে বেশ কিছু জায়গা রয়েছে যেমন জনবহুল এলাকা, আবাসিক এলাকা বা মোড়ে এই
ধরনের দোকান বেশি চলে। এ ব্যবসায় সফল হওয়ার জন্য গ্রাহকদের চাহিদা সম্পর্কে
ধারণা রাখুন এবং দোকান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তার সাথে প্রতিনিয়ত
বিভিন্ন পণ্য আপডেট করুন। গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করুন এবং
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার বিক্রয়
বৃদ্ধি পাচ্ছে তা থেকে আপনি ভালো পরিমাণ ইনকাম পাচ্ছেন।
অনলাইন ফ্রিল্যান্সিং (ডিজাইন, ডাটা এন্ট্রি)
অনলাইন ফ্রিল্যান্সিং (ডিজাইন, ডাটা এন্ট্রি) ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার
আইডিয়ার মধ্যে অন্যতম। একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ থাকলে
কিছু দক্ষতা নিয়ে এই কাজ সহজে শুরু করা যায়। গ্রাফিক্স ডিজাইন, লোগো
ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি এই কাজের
অন্তর্ভুক্ত। বিভিন্ন মার্কেটপ্লেসে প্রোফাইল তৈরি করার মাধ্যমে আপনি দেশে ও
বিদেশের ক্লায়েন্টদের সাথে খুব সহজেই কাজ করতে পারবেন। প্রথমে ছোট ছোট কাজ
নিয়ে অভিজ্ঞতা এবং বিশ্বস্ততা অর্জন করুন, তারপরে আপনি যদি বিশ্বস্ত হতে
পারেন তাহলে বড় প্রজেক্ট পাবেন।
এই কাজে সফল হইতে গেলে অবশ্যই আপনাকে কম দামে ভালো কাজ দিতে হবে এবং
ক্লায়েন্টদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। যদি আপনার বুঝতে সমস্যা
হয় তাহলে আপনি ফ্রিল্যান্সিং বিষয়ক কোর্স করতে পারেন, অনেক প্রতিষ্ঠান আছে
যারা ১৫ থেকে ২০ হাজার টাকার মধ্যে কোর্স করায়, কিন্তু দেখেশুনে ভর্তি হবেন।
শুধু কোর্স করলেই হবে না প্রতিদিন কাজ করুন, নতুন নতুন স্কিল শিখুন এবং
নিজেকে আপডেট রাখুন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার মোটামুটি ভালো টাকা ইনকাম
হচ্ছে।
বিউটি পার্লার (ছোট পরিসরে)
বিউটি পার্লার (ছোট পরিসরে) যা ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়ার মধ্যে
অন্যতম। এটি শুরু করার জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা, সঠিক স্থান নির্বাচন
এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকা জরুরী। প্রাথমিক হেয়ারকাট, ফেসিয়াল, ভ্রু
প্লাক ও ওয়াক্সিং, মেহেদী, থ্রেডিং এর মত সেবা দিয়ে শুরু করা যেতে পারে। এই
ব্যবসাটি শুরু করার জন্য কিছু যন্ত্রপাতি, কসমেটিক্স পরিচ্ছন্ন পরিবেশ থাকলেই
হয়। বিশেষ করে নারী গ্রাহকদের চাহিদা সবসময় বেশি থাকে তাই এটি একটি ভালো
ব্যবসা বলা চলে।
এ ব্যবসায় সফল হওয়ার জন্য বিশেষ দক্ষতা ও সেবার মান ভালো থাকতে হবে।
গ্রাহকদের সাথে ভালো ব্যবহার বজায় রাখা তার সাথে নিরাপদ পণ্য সরবরাহ করা যেন
গ্রাহকের ত্বকের কোন ক্ষতি না হয়। এভাবে কাজ করলে গ্রাহকদের আস্থা বাড়ে।
পরবর্তীতে আপনি আরো বেশি বেশি কাস্টমার পাবেন ফলে পার্লারকে বড় করতে পারবেন,
এতে করে আপনার দীর্ঘমেয়াদি ইনকামের রাস্তা তৈরি হবে।
সেলাই/টেইলারিং ব্যবসা
সেলাই বা টেইলারিং ব্যবসা একটি ঘরোয়া এবং লাভজনক একটি ব্যবসা। আপনার হাতে
যদি মাত্র ৫০ হাজার টাকা থাকে তাহলে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। এর
জন্য থাকতে হবে একটি সেলাই মেশিন এবং কিছু প্রয়োজনীয় সরঞ্জাম সাথে হাতের
নিখুঁত কারুকার্য। বাড়িতে বসে বা ছোট একটি দোকান নিয়ে এই ব্যবসা করা যায়।
জামা কাপড় সেলাই, ব্লাউজ, পাঞ্জাবি, স্কুল ড্রেস ও বিভিন্ন পোশাক তৈরির
চাহিদা সব সময় থাকে। তাছাড়াও পুরাতন কাপড় সেলাই করা বা নতুন ডিজাইনে
পরিবর্তন করে ভালো টাকা আয় করা যায়।
এই ব্যবসায় সফল হওয়ার জন্য আপনার হাতের নিখুঁত কাজ ও ফিনিশিং ভালো থাকতে
হবে পাশাপাশি সময়মতো ডেলিভারি করা খুবই গুরুত্বপূর্ণ। ক্রেতা বা গ্রাহকের
পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরি করতে পারলে গ্রাহক বারবার আপনার কাছে আসবে ফলে
আপনার হাতের কাজের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। বিশেষ করে ঈদ, পূজা বা
বিয়ের মৌসুমে সকল কাজের চাহিদা এবং মূল্য কয়েক গুণ বেড়ে যায়। তার জন্য
আপনাকে নতুন ফ্যাশন এবং ডিজাইন সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরী। তারপর আপনার
গ্রাহক যখন বেড়ে যাবে আপনি চাইলে আরো মেশিন ও কর্মচারী নিযুক্ত করে
ব্যবসাটিকে বড় করতে পারেন, তার ফলে আপনার স্থায়ী ইনকাম হয়ে উঠবে।
সেকেন্ড-হ্যান্ড পণ্য কিনে বিক্রি
সেকেন্ড হ্যান্ড অন্য কিনে বিক্রি স্মার্ট ব্যবসা আইডিয়ার মধ্যে একটি। আপনি
যদি ভেবে থাকেন একটি ব্যবসা শুরু করবেন এবং আপনার হাতে যদি মাত্র ৫০ হাজার
টাকা থাকে তাহলে এই ব্যবসাটি হতে পারে আপনার জন্য। অনেক মানুষ রয়েছে যারা কম
দামে ভালো পণ্য কিনতে ইচ্ছা প্রকাশ করে যার কারণে দিন দিন এই বাজারে চাহিদা
বাড়ছে। পুরানো মোবাইল, ফার্নিচার, ইলেকট্রনিক্স বা ঘরের বিভিন্ন জিনিস কম
দামে কিনে কিছুটা মেরামত বা পরিষ্কার করে বেশি দামে বিক্রি করতে পারেন।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহ করা সহজ হয়ে
থাকে তাই কম পুঁজিতে পণ্য কিনে আবার বিক্রয় করে লাভ করা সহজ হয়। এ ব্যবসায়
সফল হওয়ার জন্য প্রথমে পণ্যের মান যাচাই করুন এবং সঠিক দামে কেনাবেচা করুন।
অন্যের তথ্য এবং স্বচ্ছ লেনদেন গ্রাহকদের আস্থা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখে। তার সাথে জনপ্রিয় এবং চাহিদা রয়েছে এমন পণ্য বেছে নিলে দ্রুত
লাভ করা সম্ভব।
মোবাইল রিপেয়ারিং সার্ভিস
মোবাইল রিপেয়ারিং সার্ভিস বর্তমানে চাহিদা সম্পন্ন ব্যবসা, যা ৫০ হাজার
টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়ার মধ্যে ভালো একটি ব্যবসা। আমরা সবাই মোবাইল ফোন
ব্যবহার করি, এবং প্রতিনিয়ত মোবাইল ফোনের কিছু না কিছু সমস্যা দেখা দেয়
যেমন ডিসপ্লের সমস্যা, ব্যাটারি সমস্যা, চার্জিং পোর্ট নষ্ট হয়ে যাওয়া এবং
সফটওয়্যার জনিত সমস্যা ইত্যাদি হয়ে থাকে। তাই এই ব্যবসা চাহিদা সব সময়
বাড়তি থাকে, আপনার যদি মোবাইল রিপেয়ারিং এর ওপর বেসিক ধারণা ও দক্ষতা থেকে
থাকে তাহলে অল্প কিছু যন্ত্রপাতি ক্রয় করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন।
আরও পড়ুন: ব্যবসার আইডিয়া
যন্ত্রপাতির মধ্যে রয়েছে স্ক্রু ড্রাইভার সেট, সোল্ডারিং টুল, ডিসপ্লে
চেঞ্জিং সরঞ্জাম ইত্যাদি। বাজারে একটি দোকান নিয়ে খুব সহজেই অল্প পুঁজির
মাধ্যমে এই ব্যবসা শুরু করা যায়। এই ব্যবসায় সফল হওয়ার জন্য দক্ষতা, সততা
এবং ভালো সেবা প্রদান করা জরুরী। প্রতিটি গ্রাহকদের সঠিক কাজ করে দিলে বারবার
আপনার কাছে আসবে যদি তার কোন সমস্যা হয়ে থাকে। পাশাপাশি মোবাইল এক্সেসরিজ
বিক্রি করলে এটা থেকে আরো বেশি ইনকাম করা যায় ফলে স্থায়ী ও দীর্ঘমেয়াদি
ইনকামের উৎস তৈরি হয়।
ফল ও জুস কর্নার
ফলের দোকান বা জুস কর্নার হলো স্বাস্থ্যকর তাজা ফলের শরবত, কাঁটা ফল বিক্রির
একটি স্থান। এই দোকানের সাধারণত আনারস, লেবু, তরমুজ, ড্রাগন ফল, পেঁপে, আপেল
ইত্যাদির মত নানা ধরনের মৌসুমী ফলের জুস পাওয়া যায়। যা শরীরকে ঠান্ডা রাখে
ও আমাদের ফ্রেশ রাখতে সাহায্য করে। এই ব্যবসা করার জন্য জুস ব্লেন্ডার, ফ্রিজ
এবং কিছু প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেই শুরু করা যায় এবং সহজে পরিচালনা করা
যায়।
বর্তমান সময়ে প্রচন্ড গরমের জন্য এর ব্যবসা বেড়ে যাচ্ছে। এই ব্যবসা সফল
হওয়ার জন্য স্বাস্থ্যকর ও পরিষ্কার ফল ব্যবহার করুন। গ্রাহকদের চোখের সামনে
জুস তৈরি করুন এতে করে গ্রাহকদের বিশ্বাস আপনার প্রতি বেড়ে যাবে এবং আপনার
বিক্রিও বৃদ্ধি পাবে। শুধু তাই নয় পাশাপাশি নতুন নতুন ফ্লেভার যুক্ত করে জুস
বানানো এবং সঠিক দামে ফল বিক্রি করলে ভালো ফলাফল পাওয়া যাবে, এতে করে আপনার
স্থায়ী ইনকামের পথ সৃষ্টি হবে।
ডেলিভারি সার্ভিস (লোকাল এরিয়া)
লোকাল এলাকায় ডেলিভারি সার্ভিস একটি ভালো ব্যবসার আইডিয়া এটি মাত্র ৫০
হাজার টাকা হলেই শুরু করতে পারবেন। বর্তমানে আধুনিক যুগের ছোঁয়ায় অনলাইন
শপিং হোম ডেলিভারির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ছোট পরিসরে ডেলিভারি
সার্ভিস শুরু করে ভালো ইনকাম করা যায়। স্থানীয় দোকান, রেস্টুরেন্ট বা
অনলাইনে যারা বেচাকেনা করে তাদের সাথে চুক্তি করুন এবং পণ্য গ্রাহকের ঘরে
পৌঁছে দিন। যদি নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা এবং মোবাইল ফোন থাকে তাহলে এই
কাজ করা যায়।
এই ব্যবসায় সফল হওয়ার জন্য সময় মতো ডেলিভারি এবং গ্রাহকদের সাথে ভালো
ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত এবং ভালোভাবে পণ্য পৌঁছে দিতে পারলে
গ্রাহক খুশি হয়, প্রথমে এলাকা ভিত্তিক এবং রোড নির্ধারণ করুন যেন সময় এবং
খরচ দুটোই কমে। পরবর্তীতে যখন আপনি ডেলিভারির জন্য বিশ্বস্ত হবেন তখন আপনার
কাজ আরো বাড়বে। সে অবস্থায় চাইলে আপনি আপনার ব্যবসাকে আরো বড় রূপ দিতে
পারেন। যা আপনাকে বছরের পর বছর স্থায়ী ও লাভজনক একটি ইনকামের উৎস হয়ে
দাঁড়াবে।
লেখকের মন্তব্য: ৫০ হাজার টাকার ২৫ টি ব্যবসার আইডিয়া
৫০ হাজার টাকার ২৫ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে এই আর্টিকেলের ভিতর আমরা
বিস্তারিত জেনেছি। এই আর্টিকেলে ৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া নিয়ে
বিভিন্ন কার্যকরী উপায় তুলে ধরা হয়েছে। এছাড়াও আমরা অনেক ধরনের তথ্য
সম্পর্কে জেনেছি যা আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে এবং নতুন নতুন কিছু
শিখাবে।
৫০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানলে আমাদের অনেক ক্ষেত্রে
সহায়ক হবে। শুধু তাই নয় এই আইডিয়াগুলো ভালোভাবে প্রয়োগ করলে নিশ্চিত ফল
পাওয়া যাবে বলে আশা করা যায়। তাই এগুলো থেকে আইডিয়া নিয়ে চাইলে আমরা নতুন
কিছু করতে পারি। এতক্ষন সময় নিয়ে আর্টিকেলটি করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার সুস্থতা কামনা করি।


ইউজুয়াল প্ল্যাটফর্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url