দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ সর্বশেষ আপডেট জানুন


দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ সম্পর্কে আপনারা অনেকেই জানতে আগ্রহী ২০২৫ সালে সত্যিই কি দুবাই ভিসা খুলছে বা বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ আসছে কি অথবা ২০২৫ সালে ভিসা খোলার সম্ভাবনা রয়েছে কিনা এবং দুবাই যেতে হলে কী প্রস্তুতি নেবেন তা সম্পর্কিত তথ্য জানুন এই গাইডে
দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ সম্পর্কে সর্বশেষ আপডেট জানুন
এই আর্টিকেলে দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে বিষয়টি খুব সহজ এবং পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তাই খুঁটিনাটি বিষয় জানতে খুব মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন।

পেজ সূচিপত্র: দুবাই ভিসা কবে খুলবে ২০২৫

      দুবাই ভিসা কবে খুলবে ২০২৫

      দুবাই ভিসা কবে খুলবে ২০২৫ সম্পর্কে জানার জন্য অনেকের মনে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে ২০২৫ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশের জন্য আরব আমিরাত তথা দুবাই ভিসা খোলার কোন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ভিসা কার্যক্রম বন্ধ করা হয় এবং ২০২৫ সালের শেষে তাদের আইন আরো কঠোর করা হয়। ২০২৬ সালে নতুন কাজ বা ভিজিট ভিসা পাওয়ার জন্য এটি এখনো অনিশ্চিত বলে ধরা হয়। তবে গোল্ডেন ভিসা অথবা বিশেষ ক্যাটাগরের ভিসা চালু থাকতে পারে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কারণ এটি পুরোপুরি স্থায়ী কোন নিষেধাজ্ঞা নয়, বরং তাদের ভিসা প্রসেসিং সীমিত করা হয়েছে।

      অন্যদিকে ২০২৫ সালে বাংলাদেশ ও আরব আমিরাত সরকারের মধ্যে বিশেষ আলোচনার মাধ্যমে ভিসা আবারও চালু রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে স্পন্সর, ফ্যামিলি বা কোম্পানির মাধ্যমে ভিসা পাওয়া একটু সহজ হলেও টুরিস্ট ভিসা এখনো সহজ হয়নি বলে জানা যায়। তাই নির্দিষ্ট করে বলা যায় ২০২৫ সালে আরব আমিরাত তথা দুবাই ভিসা সম্পূর্ণভাবে খুলে গেছে এমন কোন অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তবে ২০২৬ সালের শেষের দিকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা যায়।

      ২০২৫ সালে কি সত্যিই দুবাই ভিসা খুলছে

      ২০২৫ সালে দুবাই ভিসা পুরোপুরি ভুলে গেছে এমন তথ্য অনেক জায়গায় শোনা গেলেও বিষয়টি তেমন সহজ নয়। দুবাই তথা আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং সম্পন্নভাবে চালু করেনি, তবে আগের তুলনায় কিছুটা ভিন্নতা দেখা গেছে। আংশিক ভাবে বলা যায় কিছু নির্দিষ্ট ক্যাটাগরি যেমন স্পন্সার বা কোন কোম্পানি যদি আপনাকে অফার প্রদান পাঠায় সে ক্ষেত্রে আপনি ভিসার ক্ষেত্রে সবুজ সিগনাল পাবেন বলে আশা করা যায়। এছাড়াও আরো কিছু ক্যাটাগরি রয়েছে যার কারণে অনেক মানুষই মনে করছে যে দুবাইয়ের ভিসা হয়তো খুলেছে। তবে নতুন যারা আবেদন করছে তাদের জন্য এখনো যাচাই-বাছাই করা হচ্ছে এবং অনেক আবেদন বাতিলও হচ্ছে। তাই দুবাই ভিসা খুলে গেছে এটা বলার চেয়ে ধীরে ধীরে চালু হচ্ছে এটা বলা ঠিক।

      এই সময়টিকে পরিবর্তনের সময় হিসাবে দেখা উচিত, কারণ দুবাই ভিসার নীতিমালা ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে। দুই দেশের মধ্যে সামাজিক ও কূটনৈতিক যোগাযোগ এবং শ্রমবাজার কোন নির্মাণের প্রচেষ্টা করা হচ্ছে। যদিও নিয়ম অনেকটাই কঠোর বিশেষ করে যারা কাজের জন্য যেতে চায়। তাদের ধৈর্য ধারণ করে প্রতিনিয়ত আপডেট তথ্য নেওয়ার জন্য চেষ্টা করা উচিত কারণ এমন গুজব অনেক ছড়াচ্ছে এবং মানুষকে প্রলোভন দেখানোর মাধ্যমে টাকা আত্মসাৎ করছে। তাই সঠিক প্রস্তুতি নিন, আপডেট সম্পর্কে জানুন এবং বৈধ প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করুন।

      বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ আসছে কি

      দুবাইয়ে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ আসা সম্ভাবনা আগের তুলনায় অনেকটা বেড়েছে। দুবাই তাদের অর্থনীতিকে আরো আধুনিক এবং দক্ষ করতে চাচ্ছে, যার ফলে তারা দক্ষ কর্মীদের প্রাধান্য দেওয়ার কথা চিন্তা করছে। বিশেষ করে শিল্পখাত, প্রযুক্তি, নির্মাণ, হসপিটালিটি এবং সার্ভিস সেক্টরে নতুন কর্মীদের ব্যাপক পরিমাণ চাহিদা তৈরি হচ্ছে। এই পরিবর্তনগুলো বাংলাদেশিদের জন্য বড় একটি সুযোগ হতে পারে, যদি তারা দক্ষ হয়ে থাকে। কারণ এখন আর আগের মতো শুধু সাধারণ শ্রমিক নয়, এখন তাদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের অগ্রাধিকার বেশি দেওয়া হচ্ছে।
      এছাড়াও দুবাইয়ের নতুন ধরনের ভিসা যেমন ইনভেস্ট ভিসা, ফ্রিল্যান্স ভিসা এবং গোল্ডেন ভিসার মত সুযোগ তৈরি হয়েছে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং করেন, তারা যদি চান তাহলে এই বড় সুযোগটি কাজে লাগাতে পারেন। এর ফলে শুধু চাকরির উপর নির্ভর না করে নিজের ব্যবসা বা স্কেল ব্যবহার করে আয় করার পথ খুলে দিচ্ছে। তবে সুযোগগুলো নিতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা, স্কিল ডেভেলপমেন্ট এবং বাস্তবমুখী ধারণা। যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন একমাত্র তারাই শুধু সুযোগগুলো সবচেয়ে বেশি কাজে লাগাতে পারবেন।

      এখন দুবাই ভিসার অবস্থা কী

      দুবাই ভিসার অবস্থা বর্তমানে বাংলাদেশীদের জন্য পুরোপুরি স্বাভাবিক নয়, বরং সীমিত এবং নিয়ন্ত্রণে রয়েছে। সাধারণ ওয়ার্ক ভিসা এবং নতুন টুরিস্ট ভিসার ক্ষেত্রে কঠোরভাবে নিয়ন্ত্রণ পরিচালনা হচ্ছে। ফলে যারা প্রথমবারের মতো দুবাই ভিসার আবেদন করতে চান, তাদের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন হবে। তবে একেবারে বন্ধ নয় বরং কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে হয়তো দুবাই ভিসার অনুমোদন পাওয়া যাবে। বিশেষ করে কোম্পানির অফার বা যদি আপনার কোন আত্মীয়-স্বজন সেখানে থেকে থাকে তাহলে তার মাধ্যমে আবেদন করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

      অন্যদিকে যারা ইতিমধ্যে দুবাইয়ে রয়েছেন, তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারা চাইলেই ভিসা নবায়ন করতে পারছেন এবং কাজ চালিয়ে যেতে পারছেন। তবে মূল সমস্যার ভোগান্তিতে পড়ছেন যারা নতুন ভাবে যাওয়ার কথা পরিকল্পনা করছেন। তাই পরিস্থিতি অনুযায়ী সরাসরি এজেন্ট এর মাধ্যমে আবেদন না করে যাচাই-বাছাই করে পা বাড়ানো অধিক গুরুত্বপূর্ণ। এছাড়াও সরকারিভাবে অনুমোদিত চ্যানেল ব্যবহার করলে দুবাই যাওয়ার জন্য ঝুঁকি কম থাকে এবং প্রতারণার সম্ভাবনাও কমে যায়।

      দুবাইয়ে কোন ধরনের ভিসা চালু/বন্ধ রয়েছে

      বর্তমান সময়ে দুবাইয়ের কিছু ভিসা সীমিত আকারে চালু রয়েছে, যেমন ফ্যামিলি ভিসা, ইনভেস্টর ভিসা এবং ট্রানজিট ভিসা। এ সকল ভিসা সাধারণত কিছু নির্দিষ্ট শর্ত গ্রহণ করলে পাওয়া যাচ্ছে এবং এগুলোর ক্ষেত্রে যাচাই-বাছাই প্রক্রিয়া তুলনামূলক একটু কম বা সহজ। বিশেষ করে যাদের আত্মীয়-স্বজন দুবাই আছে তারা ফ্যামিলি স্পন্সর এর মাধ্যমে যাওয়ার সুযোগ পাচ্ছে। একইভাবে যারা ব্যবসার উদ্দেশ্যে যাওয়ার কথা চিন্তা করছেন, তারা চাইলে ইনভেস্টর ভিসার মাধ্যমে যেতে পারেন।

      অন্যদিকে সাধারণ টুরিস্ট ভিসা এবং শ্রমিকদের জন্য ওয়ার্ক ভিসা অনেক ক্ষেত্রে কঠোরভাবে পরিচালিত হচ্ছে। এর ফলে যারা সরাসরি চাকরি বা অন্যান্য ক্ষেত্র বিশেষে যেতে চাচ্ছেন, তাদের তুলনামূলক সুযোগ অনেক কমে গেছে। তবে বলা যায় এটি কোন স্থায়ী অবস্থা নয়, বরণ পরিস্থিতি অনুযায়ী প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে ভবিষ্যতে ধীরে ধীরে চালু হবে এবং আবারো নতুন করে দুবাইয়ের শ্রম বাজারে চাহিদা বাড়বে।

      দুবাই ভিসা বন্ধ থাকার কারণ

      দুবাই ভিসা সীমিত বা বন্ধ থাকার পিছনে সাধারণত অনেক কারণ রয়েছে, যা শুধু একটি নির্দিষ্ট বিষয় নয় বরং বিভিন্ন দিক থেকে প্রভাব ফেলেছে। প্রথমত অনেক কর্মী রয়েছে যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে অবস্থান করছেন বা নির্ধারিত কাজ না করে নতুন কাজে যুক্ত হচ্ছেন। যার ফলে দুবাই সরকার তাদের অভিবাসন নীতিতে ভিন্নতা আনতে বাধ্য হয়েছে। তারা এখন চাই যে, যারা দেশে প্রবেশ করবে তারা যেন সকল নিয়ম-শৃঙ্খলা মেনে চলে এবং নতুন কোন ধরনের ঝুঁকি তৈরি না করে। তাই নতুন ভিসা ইস্যু করার ক্ষেত্রে আগের তুলনায় তারা অনেক বেশি যাচাই-বাছাই শুরু করে দিয়েছে।

      দ্বিতীয়ত, নিরাপত্তা এবং শ্রমবাজার নিয়ন্ত্রণ করা এর একটি মুখ্য কারণ। দুবাই এখন তাদের শ্রমবাজারকে আরো সংঘটিত এবং দক্ষ গড়ে তুলতে চায়। এজন্য তারা অপ্রয়োজনীয় বা অদক্ষ শ্রমিকদের প্রবেশ কমিয়ে দিয়ে দক্ষ কর্মীদের বেশি প্রাধান্য দিচ্ছে। এছাড়াও অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক পরিস্থিতি এবং আঞ্চলিক রীতিনীতির পরিবর্তনও ভিসা বন্ধ বা সীমিত রাখার পেছনে ভূমিকা রাখছে। ফলে এটি একটি সাময়িক সিদ্ধান্ত হলেও এর প্রভাব দীর্ঘদিন যাবত পড়ছে, তবে চিন্তার কিছু নাই এটি ধীরে ধীরে এখন স্বাভাবিক পরিবর্তনের দিকে আগাচ্ছে।

      ২০২৫ সালে ভিসা খোলার সম্ভাবনা

      ২০২৫ সালে দুবাই ভিসা পুরোপুরি খুলবে কিনা, তা নির্ভর করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। যেমন দুই দেশের কূটনৈতিক ও সামাজিক সম্পর্ক, শ্রম বাজারের চাহিদা এবং অভিবাসন নীতির পরিবর্তনের উপর। বর্তমানে অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যায় ভিসা ধাপে ধাপে চালু হতে পারে। অর্থাৎ একসাথে সব ধরনের ভিসা চালু না হয়ে, নির্দিষ্ট কিছু কিছু ক্যাটাগরি দিয়ে শুরু হবে বলে আশা করা যায়। তবে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ হলেও এটি বাস্তবসম্মত একটি পদ্ধতির রূপ নিয়েছে।

      এছাড়াও যদি বাংলাদেশ সরকার এবং দুবাই সরকার যৌথভাবে শ্রমবাজারের উন্নয়নের কাজ চালিয়ে যায়, তাহলে ভিসা সম্ভাবনা ধীরে ধীরে আরো বাড়বে। বিশেষ করে দক্ষ কর্মীদের আগে সুযোগ দেওয়া হবে. তাই যারা দুবাই যেতে চান, তারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে পারেন, কারণ ভবিষ্যতে আপনারাই প্রথমে সুযোগ-সুবিধা পাবেন। তবে হঠাৎ করে সবকিছু খুলে যাবে বা স্বাভাবিক হয়ে যাবে এমন আশা করা বা বলা ঠিক নয়, ধাপে ধাপে উন্নতির দিকে নজর রাখায় বুদ্ধিমানের কাজ হবে।

      দুবাই যেতে হলে কী প্রস্তুতি নেবেন

      দুবাই যেতে চাইলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সঠিক প্রস্তুতি নিতে হবে, যেমন আপনার কাছে কমপক্ষে ছয় মাস মেয়াদী একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট, শিক্ষাগত সনদ, বাস্তব কাজের অভিজ্ঞতার প্রমাণ এবং অন্যান্য পরিচয়পত্র হাতে নিয়ে রাখতে হবে কারণ ওগুলো আপনাকে জমা দিতে হবে। অনেক ক্ষেত্রে আপনার আর্থিক অবস্থার প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগতে পারে।
      বাংলাদেশি টাকায় ১ লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকে দেখানো লাগতে পারে। তার অন্যান্য যাবতীয় যা খরচ এয়ারপোর্ট ইমিগ্রেশনের জন্য সাথে কমপক্ষে ৩০০০ থেকে ৩৫০০ দিরহাম রাখতে হবে, যা বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা। দুবাই যেহেতু ব্যয়বহুল একটি শহর, সেহেতু সেখানে যেতে গেলে ভালো পরিবারের টাকা প্রয়োজন। কিন্তু একবার যেতে পারলে টাকা উঠতে সময় লাগে না। কারণ ব্যয়বহুল হওয়ার সাথে সাথে কাজের বেতনও বেশি।

      দুবাই ভিসা প্রতারণা থেকে সতর্কতা

      দুবাই যাওয়া নিয়ে বর্তমানে ব্যাপক পরিমাণে ভিসা সংক্রান্ত প্রতারণা হচ্ছে। অনেক অসাধু দালাল বা ভুয়া এজেন্সি কাজের ভিসা দেওয়ার কথা বলছে এবং টাকা পেয়ে গেলে তাদেরকে ঘুরাচ্ছে। ফলে অনেকেই আর্থিকভাবে ভেঙে পড়েন। জীবনে নেমে আসে এক অন্ধকার এবং তার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়।
      দুবাই ভিসা প্রতারণা থেকে সতর্কতা অবলম্বন করুন
      এ ধরনের প্রতারণা চক্র থেকে বাঁচতে হলে, আপনার অবশ্যই সরকারি অনুমোদিত কোনো এজেন্সির মাধ্যমে আবেদন কাজ সম্পন্ন করা উচিত। কোন এজেন্টের কথা বা কারো কথা শুনে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার লাইসেন্স এবং পূর্বের পাঠানোর রেকর্ড যাচাই করুন। এছাড়া যদি দেখেন অস্বাভাবিক অফার বা প্রতিশ্রুতি দিচ্ছে, এমন অবস্থায় তাদেরকে এড়িয়ে চলুন, এটাই আপনার জন্য নিরাপদ হবে।

      দুবাই বেতন ও কাজের সুযোগ ২০২৫

      ২০২৫ সালে দুবাইয়ের চাকরির বাজারে বিভিন্ন ধরনের কাজের উপর ভিত্তি করে বেতন দেওয়া হয়। তা নিচে দেওয়া হল:

      দুবাই কাজের ক্ষেত্র সমূহ:
      • ডেলিভারি রাইডার
      • সিকিউরিটি গার্ড
      • হোটেল স্টাফ
      • নির্মাণ শ্রমিক
      • ড্রাইভার
      • ক্লিনার   
      দুবাই কোন কাজের কত বেতন:
      দুবাই কোন কাজের ক্ষেত্রে কেমন বেতন দেওয়া হয় তা নিচে দেওয়া হল
      কাজের নাম আনুমানিক মাসিক বেতন (AED) বাংলাদেশি টাকায় প্রায়
      ডেলিভারি রাইডার ২,৭৫০/৫,০০০ AED ৯০ হাজার থেকে ১.৭ লাখ
      সিকিউরিটি গার্ড ১,৮০০/৫,৭০০ AED ৬০ হাজার থেকে ১.৯ লাখ
      হোটেল স্টাফ ১,৮০০/৪,০০০ AED ৬৫ হাজার থেকে ১.৩ লাখ
      নির্মাণ শ্রমিক ১,৭৯০/৫,১৩০ AED ৬০ হাজার থেকে ১.৭৫ লাখ
      ড্রাইভার ২,৫০০/৫,০০০ AED ৮৫ হাজারথেকে ১.৭ লাখ
      ক্লিনার ১,২০০/২,০০০ AED ৪০ হাজার থেকে ৭০ হাজার

      উপসংহার

      আজকেরে ব্লগে দুবাই ভিসা কবে খুলবে ২০২৫, ২০২৫ সালে সত্যিই কি দুবাই ভিসা খুলছে বা বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ আসছে কি অথবা ২০২৫ সালে ভিসা খোলার সম্ভাবনা রয়েছে কিনা এবং দুবাই যেতে হলে কী প্রস্তুতি নেবেন তা সম্পর্কিত তথ্য আলোচনা করা হয়েছে। এছাড়াও আমরা আর্টিকেলটি পড়ার মাধ্যমে নানা ধরনের তথ্য সম্পর্কে বুঝতে শিখেছি, যা আমাদের ভবিষ্যতে অনেক ক্ষেত্রে সহায়তা করবে।

      দুবাই ভিসা আপডেট সম্পর্কে জানা থাকলে আমাদের দুবাই যাওয়ার জন্য সকল তথ্য সম্পর্কে জানতে পারব। আশা করি ২০২৫ সালে বাংলাদেশিদের জন্য দুবাই ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে। এতক্ষণ মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করি।


      এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

      পরবর্তী পোস্ট দেখুন
      এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
      মন্তব্য করতে এখানে ক্লিক করুন

      ইউজুয়াল প্ল্যাটফর্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

      comment url

      Konok Kumer Paul
      Konok Kumer Paul
      একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ইউজুয়াল প্ল্যাটফর্মের অ্যাডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৪+ বছরের অভিজ্ঞতায় তিনি পাঠক এবং গ্রাহকদের সহায়তা করে যাচ্ছেন।