মাসে ১০ হাজার টাকা আয় করার উপায়
বর্তমান সময়ে বাড়তি আয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে কারণ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি শিক্ষা ব্যয় চিকিৎসা খরচ এবং ব্যক্তিগত চাহিদা পূরণ করতে গিয়ে অনেকেই মূল আয়ের পাশাপাশি একটি নির্ভরযোগ্য ইনকাম সাইট খুঁজে। ছাত্র-ছাত্রী গৃহিণী বা চাকরিজীবী যে কেউ সামান্য দক্ষতা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে অতিরিক্ত আয়ের পথ ইনকামের পথ তৈরি করতে পারেন।
মাসে ১০ হাজার টাকা হয়তো বড় কোন অ্যামাউন্ট নয় কিন্তু এই পরিমাণ অর্থ উপার্জন করতে পারলে ব্যক্তিগত খরচ, কিছু সঞ্চয় কিংবা ছোট বিনিয়োগের জন্য অনেক সহায়ক হতে পারে। বর্তমান যুগে ইন্টারনেট ও প্রযুক্তির সহজলভ্যতার কারণে ঘরে বসেই অনলাইন ইনকামের বিভিন্ন সুযোগ তৈরি হয়েছে। যেমন ফ্রিল্যান্সিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, অনলাইন টিউশনি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স ব্যবসা, ফেসবুক মার্কেটিং ইত্যাদি কাজগুলোতে সামান্য দক্ষতা ও সঠিক নির্দেশনা থাকলে ধীরে ধীরে আয় করা সম্ভব হবে।
তবে মাসে ১০ হাজার টাকা আয় করতে হলে শুধুমাত্র কাজের সুযোগ খোঁজেই যথেষ্ট নয়। আপনার প্রয়োজন সঠিক একটি পরিকল্পনা ধৈর্য এবং নিয়মিত পরিশ্রম। প্রথমে শুরুর দিকে অনেক অংশে আপনার ইনকাম কম হতে পারে বা আপনার প্রত্যাশা মত আসতে নাও পারে, কিন্তু ধারাবাহিকভাবে দক্ষতা এবং নির্দিষ্ট সময় দিয়ে কাজগুলো করলে আপনার আয়ের পথ সুগম ও সুদীর্ঘ হবে।
বিশেষ করে আপনারা যারা শিক্ষার্থী, গৃহিণী এবং যদি কেউ পার্ট টাইম কাজ খুঁজে থাকেন এমন ব্যক্তিদের জন্য এটি একটি বাস্তবসম্মত লক্ষ্য হয়ে দাঁড়াবে। নিজের আগ্রহ ও দক্ষতার সাথে কাজ বেছে নিয়ে প্রতিদিন অল্প সময়ে দিয়ে ধীরে ধীরে একটি স্থায়ী ইনকামের উৎস তৈরি করা যায়। এজন্য আপনার প্রয়োজন সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করা, প্রতারণা থেকে সতর্ক থাকা এবং ইনকামের উৎস বৈচিত্রময় করা। এইটুকু বিষয়ে মাথায় রাখলে মাসে ১০ হাজার টাকা ইনকামের লক্ষ্য পূরণ করা মোটেও কঠিন কিছু নয়।
আরও পড়ুন: মাসে ৩০ হাজার টাকা আয় করার উপায়
অনলাইনে প্রতিমাসে যদি আপনি দশ হাজার টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটু দক্ষতার সাথে কাজ করতে হবে। চলুন আজকে এই ব্লগের দেখে নিই কি কি কাজ করার মাধ্যমে এবং কোন কোন প্ল্যাটফর্মে করার মাধ্যমে প্রতি মাসে ১০ হাজার টাকা হতে লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব। কাজগুলোর মধ্যে রয়েছে, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, অনলাইন টিউশনি, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স ব্যবসা, ফেসবুক মার্কেটিং ইত্যাদি। চলুন আমরা কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানি।
ফ্রিল্যান্সিং:
ফ্রিল্যান্সিং হল এমন একটি কাজের পদ্ধতি যেখানে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী কাজ বা চাকরি না করে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে পারিশ্রমিক গ্রহণ করা। একে মুক্ত পেশাও বলা হয় অর্থাৎ আপনি নিজের দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে বের করে প্রজেক্ট ভিত্তিক ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সাররা সাধারণত একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করতে পারেন এবং কাজের ধরন অনুযায়ী ঘণ্টাপ্রতি, প্রজেক্টপ্রতি বা চুক্তিভিত্তিক অর্থ উপার্জন করেন।
কন্টেন্ট রাইটিং:
কোনো পণ্য, সেবা, তথ্য বা ধারণা সম্পর্কে লিখিতভাবে উপস্থাপন করাই কনটেন্ট রাইটিং। কনটেন্ট রাইটিং হলো নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে তথ্যবহুল, আকর্ষণীয় ও পাঠকবান্ধব লেখা তৈরির প্রক্রিয়া, যা মূলত ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ব্লগ সোশ্যাল মিডিয়া বা ই-কমার্স প্ল্যাটফর্ম এর জন্য ব্যবহার করা হয়। তবে একজন কন্টেন্ট রাইটারের কাজ শুধুমাত্র লেখা নয় লেখালেখি করা নয়। তাকে কন্টেন্টের বিষয়বস্তু গবেষণা করা, সঠিক তথ্য সংগ্রহ করা, সহজ ভাষায় উপস্থাপন করা এবং পাঠকদের পড়ার আগ্রহ ধরে রাখার মত করে সাজিয়ে লিখতে হয়। পাশাপাশি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এসিও ফ্রেন্ডলি তৈরি করতে হয়।
গ্রাফিক্স ডিজাইনিং:
কোনো ব্র্যান্ড, পণ্য বা তথ্যকে দৃষ্টিনন্দন ও সহজবোধ্য করে তোলাই গ্রাফিক্স ডিজাইনের মূল লক্ষ্য। গ্রাফিক্স ডিজাইনিং হলো ভিজ্যুয়াল উপাদান যেমন ছবি, রঙ, টাইপোগ্রাফি, আইকন, লেআউট ও ইলাস্ট্রেশন ব্যবহার করে নির্দিষ্ট বার্তা বা ধারণাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপনের শিল্প ও প্রক্রিয়া। একটি লোগো, ব্যানার, পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্ট, ওয়েবসাইটের লেআউট কিংবা প্যাকেজিং সবকিছুর পেছনেই থাকে ডিজাইন ভাবনা। তবে গ্রাফিক্স ডিজাইনারদের কাজ শুধু সুন্দর কিছু তৈরি করা নয় বরং শ্রোতার মনোযোগ আকর্ষণ করা, ব্র্যান্ডের পরিচয় তুলে ধরা এবং সকল ধরনের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। অনলাইন জগতের ব্যবসা বিস্তারের কারণে গ্রাফিক্স ডিজাইনিং এর চাহিদা ব্যাপকভাবে বেড়ে চলেছে, যেমন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ইউটিউব থাম্বনেইল, বিজ্ঞাপন ব্যানার, ইনফোগ্রাফিক, বিজনেস কার্ড ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই দক্ষ ডিজাইনার প্রয়োজন।
ভিডিও এডিটিং:
ভিডিওকে কাটছাঁট, সাজানো, শব্দ সংযোজন, ইফেক্ট প্রয়োগ এবং রঙ ঠিক করার মাধ্যমে দর্শক উপযোগী করে তোলাই ভিডিও এডিটিং। গ্রাফিক উপাদান একত্রিত করে একটি পূর্ণাঙ্গ ও আকর্ষণীয় ভিডিও তৈরি করার প্রক্রিয়া হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং মানে শুধু দৃশ্য জোড়া লাগানো নয় বরং গল্প বলার ধরন, ট্রানজিশন, টাইমিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং টেক্সট ব্যবহারের মাধ্যমে ভিডিওকে জীবন্ত করে তোলা। ভিডিও এডিটিং এর মধ্যে রয়েছে সিনেমা কনটেন্ট, নাটক, সোশ্যাল মিডিয়া রিল, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন ইত্যাদি যেগুলো সব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমান ডিজিটাল যুগের প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কারণে ভিডিও এডিটিং একটি উচ্চ চাহিদা সম্পন্ন দক্ষতায় পরিণত হয়েছে।
বিশেষ করে Youtube, Facebook এবং Tiktok এর মত প্ল্যাটফর্মে ভিডিও প্রচারণার জন্য দক্ষ এডিটরের প্রয়োজন হয় ভিডিও সম্পাদনার জন্য ব্যবহৃত সফটওয়্যার গুলো হল Adobe Premiere Pro, Final Cut Pro, CapCut ইত্যাদি। একজন ভালো মানের এবং সফল ভিডিও এডিটর হতে হলে সৃজনশীল দৃষ্টিভঙ্গি, সফটওয়্যার ব্যবহারের দক্ষতা, গল্প বোঝার ক্ষমতা এবং ধৈর্য থাকা অত্যন্ত জরুরী পাশাপাশি নিয়মিত চর্চা ও ভালো পোর্টফলিও তৈরি করলে ভিডিও এডিটিং থেকে লাভজনক ও স্থায়ী ইনকামের সুযোগ তৈরি করা সম্ভব।
অনলাইন টিউশনি:
অনলাইন টিউশনি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে স্টুডেন্ট বা শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করার একটি আধুনিক পদ্ধতি। এখানে শিক্ষার্থী ও শিক্ষক সরাসরি একই স্থানে না থেকেও ভিডিও কল, রেকর্ডেড লেকচার, ডিজিটাল নোট বা লাইভ ক্লাসের মাধ্যমে পাঠদানের প্রক্রিয়ায় মূলত অনলাইন টিউশনি। প্রযুক্তির উন্নতির ফলে এখন দেশ-বিদেশের শিক্ষার্থী পড়ানো সহজ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিষয়ভিত্তিক পড়াশোনা ছাড়া আইটি স্কিল, গ্রাফিক্স ডিজাইন, প্রোগ্রামিং, পড়াশোনার ভিত্তিক কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি অনলাইন টিউশনের অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: মাসে লাখ টাকা আয় করার উপায়
বর্তমান যুগে অনলাইন শিক্ষার জনপ্রিয়তা অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গুগল মিট, জুম এবং স্কাইপি এর মত প্লাটফর্মে খুব সহজেই যে কোন বিষয়ের লাইভ ক্লাস নেওয়া যায়। অনলাইন টিউশনি শিক্ষকদের জন্য খুবই একটি ভালো মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধা জনক হয়েছে কারণ তারা নিজ নিজ বাসা থেকে নিজের পছন্দমত শিক্ষকের কাছে পড়ার সুযোগ পাচ্ছে। একজন অনলাইন টিউটর হতে হলে সফল সকল বিষয়ের উপর ভালো দখল, পরিষ্কারভাবে বোঝানোর দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের মৌলিক জ্ঞান এবং ধৈর্য থাকা প্রয়োজন যেন নিয়মিত ক্লাস পরিচালনা, শিক্ষার্থীদের ফিডব্যাক গ্রহণ এবং মানসম্মত কনটেন্ট তৈরি করে অনলাইন টিউশনি ভালো পরিচালনা করতে পারেন। এতে করে দীর্ঘ মেয়াদে স্থায়ী এবং সম্মানজনক আয় করা সম্ভব।
অ্যাফিলিয়েট মার্কেটিং:
অ্যাফিলিয়েট মার্কেটিং হল একটি অনলাইন রিসেল ইনকাম পদ্ধতি। যেখানে আপনি কোন কোম্পানির কাছ থেকে পণ্য বা সেবা প্রচার করে ক্রয় বিক্রয় অ্যাকশনের ভিত্তিতে কমিশন উপার্জন করতে পারেন। আরও সহজ ভাবে বোঝাতে গেলে অ্যাফিলিয়েট মার্কেটিং হল একটি বিশেষ লিংক এর মাধ্যমে কোন পণ্য মানুষের কাছে সুপারিশ করা। আর সেই লিংক ব্যবহার করে কেউ কেনাকাটা করলে একটি নির্দিষ্ট শতাংশ অর্থ পাওয়া। এখানে নিজের পণ্য তৈরি বা স্টক করে রাখার কোন প্রয়োজন নেই, কোম্পানির পণ্য প্রচার করাই সাধারণত মূল কাজ। ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব ভিডিও, ফেসবুক পেজ কিংবা ইমেইল মার্কেটিং এর মাধ্যমে এফিলিয়েট লিংক শেয়ার করা যায়।
বর্তমানের অনলাইন জগতে সারা পৃথিবী জুড়ে অনেক বড় বড় কোম্পানি এফিলিয়েট প্রোগ্রাম পরিচালনা করে থাকে। যেমন amazon এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুবই জনপ্রিয়। এছাড়াও অনেক অ্যাফিলিয়ে মার্কেটিং সাইট রয়েছে। তবে সঠিক নিউজ নিস নির্বাচন টার্গেট অডিয়েন্স এবং মানসম্মত কন্টেন্ট তৈরি বুঝে কাজ করলে ধীরে ধীরে ভালো আয় করা সম্ভব। এফিলিয়েট মার্কেটিং এর সফল হতে চাইলে নিয়মিত কনটেন্ট তৈরি, ধৈর্য, ডিজিটাল মার্কেটিং দক্ষতা এবং এসইও জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ। তবে শুরুর দিকে ফল পেতে একটু দেরি হতে পারে। তবে একবার অডিয়েন্স তৈরি হয়ে গেলে এটি প্যাসিভ ইনকাম এর উৎস হয়ে উঠতে পারে। তাই বলা যায় একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর মাধ্যম।
ই-কমার্স ব্যবসা:
ই-কমার্স ব্যবসা হল অনলাইনের মাধ্যমে কোন সেবা বা পণ্য কেনাবেচা করার প্রক্রিয়া। যেখানে ক্রেতা বিক্রেতা মুখোমুখি না হয়ে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে লেনদেন করে থাকে। তাকে মূলত ই-কমার্স ব্যবসা বলা হয়ে থাকে। এটি ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপ ইত্যাদির মাধ্যমে অর্ডার গ্রহণ অনলাইন পেমেন্ট এবং হোম ডেলিভারির মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিশ্বব্যাপী অনেক বড় বড় ই-কমার্স প্লাটফর্ম রয়েছে যেমন amazon, eBay, দারাজ ইত্যাদি অনলাইন ব্যবসা কে অনেক সহজ এবং বিস্তৃত করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন facebook, tiktok, instagram ব্যবহার করে অনেক উদ্যোক্তা খুব সহজে সঠিকভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করছে। একটি সফল ই-কমার্স ব্যবসা গড়ে তুলতে হলে সঠিক বর্ণনা নির্বাচন, মানসম্মত বর্ণনা ও ছবি, দ্রুত কাস্টমার সার্ভিস এবং নির্ভরযোগ্য ডেলিভারির ব্যবস্থা নিশ্চিত করা জরুরী তার সাথে সোশ্যাল মিডিয়া প্রচারণার জ্ঞান থাকা আবশ্যক।
ফেসবুক মার্কেটিং:
ফেসবুক মার্কেটিং হলো অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম Facebook ব্যবহার করে পণ্য, সেবা বা ব্র্যান্ড প্রচারের একটি কার্যকর ডিজিটাল পদ্ধতি। সহজভাবে বলতে গেলে, ফেসবুক পেজ, গ্রুপ, পোস্ট, ভিডিও, লাইভ এবং পেইড বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক গ্রাহকদের কাছে পৌঁছানোই ফেসবুক মার্কেটিং। ছোট ব্যবসা থেকে শুরু করে বড় কর্পোরেট প্রতিষ্ঠান পর্যন্ত সবাই ফেসবুককে ব্যবহার করে থাকে তাদের পণ্য ও সেবার প্রচারণার জন্য। কারণ এখানে নির্দিষ্ট বয়স, এলাকা, আগ্রহ এবং আচরণের ভিত্তিতে অডিয়েন্স টার্গেট করা যায়, যা প্রচারণাকে আরও ভালো কার্যকর করে তোলে।
ফেসবুক মার্কেটিং এর গুরুত্বপূর্ণ অংশ হলো বিজ্ঞাপন পরিচালনা এবং কনটেন্ট তৈরি করা। আকর্ষণীয় ছবি ভিডিও রিল ইত্যাদি তথ্য বহুল ক্যাপশন ব্যবহার করে সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। পাশাপাশি পেইড ক্যাম্পেইন চালিয়ে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী রিচ, এনগেজমেন্ট, লিড বা বিক্রয় বাড়ানো সম্ভব। একজন ভালো এবং সফল ফেসবুক মার্কেটার হতে হলে কনটেন্ট তৈরির স্ট্যাটিজি, অডিয়েন্স বিশ্লেষণ, বিজ্ঞাপনের বাজেট ও ব্যবস্থাপনা এবং পারফরম্যান্স দক্ষতা থাকা অত্যন্ত প্রয়োজন।
কোথায় কাজগুলো পাবেন:
সাধারণত অনলাইনে বিভিন্ন কাজ পাওয়ার জন্য আপনাকে সঠিক প্ল্যাটফর্ম ও মাধ্যম বেছে নিতে হবে। বর্তমানে অনেক আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে যেমন Fiverr, Upwork, Freelancer, Seoclerk, Kwork ইত্যাদি। চলুন আমরা মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
Fiverr:
Fiverr হল একটি জনপ্রিয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্সাররা তাদের কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে থাকে এবং ক্রেতারা সেই পরিষেবা ক্রয় করে থাকে। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই মার্কেটপ্লেসটি দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। সর্ব প্রথমে ফাইবারে পরিষেবা তৈরি করতে হয় যেখানে নিজের কাজের বর্ণনা মূল্য এবং ডেলিভারির সময় উল্লেখ করা থাকে। ক্রেতারা সেগুলো দেখে অর্ডার করেন এবং কাজ সম্পন্ন করার পরে রিভিউ প্রদান করেন। যা ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Fiverr এর সুবিধার মধ্যে রয়েছে ঘরে বসে দেশ-বিদেশের ক্রেতাদের সাথে কাজ করার সুযোগ, নির্দিষ্ট দামে সার্ভিস তৈরি করে প্যাসিভ অর্ডার পাওয়ার সম্ভাবনা, নিরাপদ পেমেন্ট সিস্টেম ইত্যাদি।
Upwork:
Upwork হল একটি জনপ্রিয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্সাররা তাদের কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে থাকে এবং ক্লায়েন্টরা সেই পরিষেবা গ্রহণ করার জন্য ফ্রিল্যান্সার নিয়োগ করে থাকে। ২০১৫ সালে Elance এবং oDesk একত্রিত হয়ে Upwork প্রতিষ্ঠিত হয় এবং অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। Upwork এ প্রথমে একটি সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতে হয়। যেখানে নিজের দক্ষতা, অভিজ্ঞতা, কাজের নমুনা এবং রেট উল্লেখ করা থাকে। এরপর ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী জব পোস্ট করে, যেখানে কাজের বিবরণ, বাজেট এবং ডেলিভারির সময় উল্লেখ থাকে। ফ্রিল্যান্সাররা সেই কাজগুলোতে প্রপোজাল পাঠিয়ে থাকে।ক্লায়েন্ট প্রপোজাল বিবেচনা করে উপযুক্ত ফ্রিল্যান্সার নির্বাচন করেন এবং কাজ প্রদান করেন। কাজ সম্পন্ন হওয়ার পরে উভয় পক্ষ রিভিউ প্রদান করে, যা ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Upwork এর সুবিধা হচ্ছে ঘরে বসে দেশ-বিদেশের ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ, ঘণ্টাভিত্তিক ও নির্দিষ্ট মূল্যে কাজ করার সুবিধা, দীর্ঘমেয়াদি প্রজেক্টে কাজ করার সম্ভাবনা এবং নিরাপদ পেমেন্ট প্রোটেকশন সিস্টেম ইত্যাদি।
Freelancer:
Freelancer হলো একটি জনপ্রিয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্সাররা তাদের কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে থাকে এবং ক্লায়েন্টরা নির্দিষ্ট কাজের জন্য ফ্রিল্যান্সার নিয়োগ করে থাকেন। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মটি অল্প সময়ের মধ্যেই বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে। প্রথমে এখানে একটি প্রোফাইল তৈরি করতে হয় যেখানে নিজের দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের নমুনা যুক্ত করতে হয়।
আরও পড়ুন: মহিলাদের ঘরে বসে ইনকাম
এরপর ক্লায়েন্টরা তাদের প্রয়োজন অনুযায়ী প্রজেক্ট পোস্ট করেন, যেখানে কাজের বিবরণ, বাজেট এবং সময়সীমা উল্লেখ থাকে। সেই প্রজেক্টগুলোতে বিড বা প্রস্তাব পাঠানো হয়। ক্লায়েন্ট বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে উপযুক্ত ফ্রিল্যান্সার নির্বাচন করেন। কাজ সম্পন্ন হওয়ার পর উভয় পক্ষ একে অপরকে রিভিউ প্রদান করে, যা ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Freelancer এর সুবিধার মধ্যে রয়েছে ঘরে বসে দেশ-বিদেশের ক্লায়েন্টদের সাথে কাজ করার সুযোগ, নিরাপদ পেমেন্ট সিস্টেম। দক্ষতা এবং মানসম্মত কাজের মাধ্যমে এই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদে সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব।
Seoclerk:
SEOClerk হলো একটি জনপ্রিয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্সাররা তাদের কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা প্রদান করে থাকে এবং ক্রেতারা সেই সেবা ক্রয় করে থাকে। এই প্লাটফর্মটি ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় এবং দ্রুত বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। এখানে কাজ করার জন্য প্রথমত একটি প্রোফাইল তৈরি করতে হয়। যেখানে নিজের অভিজ্ঞতা, কাজের নমুনা, সার্ভিস সমূহ, মূল্য এবং ডেলিভারির উল্লেখ করতে হয়। তারপরে ক্রেতারা সার্ভিস গুলো অর্ডার করেন এবং কাজ সম্পন্ন হওয়ার পরে রিভিউ প্রদান করেন। যা ভবিষ্যতে কাজ করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও দেশ-বিদেশের ক্রেতাদের সাথে কাজ করার সুযোগ রয়েছে। নির্দিষ্ট দামে পরিষেবা তৈরি করে প্যাসিভ অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। মানসম্মত কাজ ও ভালো রিভিউ অর্জনের মাধ্যমে এই প্ল্যাটফর্ম থেকে স্থায়ী ইনকামের সুযোগ তৈরি করা যায়।
Kwork:
Kwork হলো একটি জনপ্রিয় ও আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে ফ্রিল্যান্সাররা তাদের কর্মদক্ষতা অনুযায়ী বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে থাকে এবং ক্রেতারা সেই পরিষেবা ক্রয় করে থাকে। প্ল্যাটফর্মটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত। কাজ শুরু করার জন্য প্রথমে একটি প্রোফাইল তৈরি করতে হয় এবং সেখানে নিজের দক্ষতা, অভিজ্ঞতা, কাজের নমুনা, সার্ভিসের বর্ণনা, মূল্য এবং ডেলিভারির সময় উল্লেখ করতে হয়। ক্রেতারা সার্ভিসগুলো দেখে অর্ডার দেন। কাজ সম্পন্ন হওয়ার পরে ক্রেতা রিভিউ প্রদান করেন। সুবিধার মধ্যে রয়েছে ঘরে বসে দেশ-বিদেশের ক্রেতাদের সাথে কাজ করার সুযোগ। ছোট ও মাঝারি আকারের প্রজেক্টে কাজ করা এবং নিরাপদ পেমেন্ট সিস্টেম।
উপসংহার:
ডিজিটাল যুগে এসে ১০ হাজার টাকা আয় করা একটি বাস্তবসম্মত লক্ষ্য। গুরুত্বপূর্ণ হলো নিজের দক্ষতা অনুযায়ী সঠিক কাজ বাছাই করা, নিয়মিত সময় ও পরিশ্রম করা এবং মানসম্মত কাজ ডেলিভার করা। টাকার অংক পরিবারের ছোট হলেও দৈনন্দিন খরচ, শিক্ষার খরচ এর জন্য সহায়তা করে। ধৈর্য পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে মাসে ১০ হাজার টাকার লক্ষ্য ছাড়িয়ে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করা মোটেও কঠিন কিছু নয়।

ইউজুয়াল প্ল্যাটফর্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url