১ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা ও বিশেষ যত্ন

১ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে কি আপনি জানেন? যদি না জেনে থাকেন তবে আজকে আমার সম্পূর্ণ আর্টিকেলটি আপনার জন্যই। কেননা আমি আমার আর্টিকেলে এই বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব।
১-মাসের-গর্ভবতী-মায়ের-খাবার-তালিকা
একজন গর্ভবতী মায়ের খাবারের তালিকা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক গর্ভবতী নারীকে মেনে চলতে হয়। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন বা গর্ভবতী নারীর খাবার তালিকা সম্পর্কে জানতে চান তাহলে আমি বলব আমার আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে নিন।

পেজ সূচিপত্র: ১ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে জেনে নিন

১ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা

১ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সময় একজন গর্ভবতী মায়ের খাবার তালিকায় আঁশ জাতীয় খাবার যেমন বাদামি ভাত, ওটস, ছোলা, মুগ, সবুজ মটর, ভুট্টা, ব্রকলি, শাকসবজি ইত্যাদি খাওয়াটা জরুরী। এছাড়া আমি বলবো প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, ডিম পরিমাণ মতো গ্রহণ করতে হবে। এই সময় ভিটামিন-এ জাতীয় খাবার যেমন কলার মোচা, শাক-সবজি, ফল ও কলিজা পরিমাণ মতো খেতে হবে। এছাড়া বেশি করে আয়রন ও ক্যালসিয়াম জাতীয় খাবার গর্ভবতী মায়ের খাবারের তালিকায় রাখা উচিত বলে আমি মনে করি।

এর কারণ আমি দেখেছি এই সময় একজন নারীর শরীরের হরমোন বৃদ্ধি শুরু হয়ে যায়। যার ফলে গর্ভবতী নারীর বারবার বমি বমি ভাব হতে পারে। এছাড়া হরমোন পরিবর্তনের কারনে গর্ভবতী নারীর কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা হয়ে থাকে। এছাড়া আমি মনে করি এই সময় গর্ভের অনাগত শিশুর শক্তির প্রয়োজন এবং গর্ভবতী নারীরও শক্তির প্রয়োজন । কেননা এই সময় গর্ভের শিশু গর্ভবতী নারীর শরীর থেকেই দরকারি খাদ্য উপাদান গ্রহণ করে । তাই এ সময় একজন গর্ভবতী নারীকে দৈনিক ২০০০ ক্যালরি খাবার খাওয়া উচিত। তাই চলুন জেনে নেওয়া এ সময় গর্ভবতী মায়ের খাবার তালিকা কেমন হতে হবে।

তালিকায় আঁশ জাতীয় খাবার রাখা-
গর্ভাবস্থার শুরুর থেকেই গর্ভবতী নারীর খাবার হিসেবে আঁশ জাতীয় খাবার রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যান্য খাবারের তুলনায় এটি বেশি উপকারী। গর্ভাবস্থার শুরুর থেকে গর্ভবতী নারীর কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা হয়ে থাকে। তাই এই ধরনের সমস্যা এড়াতে উচ্চ ফাইবার যুক্ত খাবার খেতে হবে। উচ্চফাইবার বা অধিক আঁশ জাতীয় খাবার যেমন বাদামি ভাত, ওটস, ছোলা, মুগ, সবুজ মটর, ভুট্টা, ব্রকলি, শাকসবজি ইত্যাদি খাওয়াটা জরুরী। এছাড়া গর্ভাবস্থার একমাস থেকেই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত জরুরি। তাই আমি বলবো এ সময় আঁশ জাতীয় খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা জরুরি।

প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া-
১ মাসের গর্ভবতী নারীকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, ডিম পরিমাণ মতো গ্রহণ করতে হবে। এ সময় সকল প্রকার মাছ গর্ভবতী নারীকে খেতে হবে তবে বিভিন্ন পুষ্টিবিদ বা ডাক্তাররা বলেন, যে মাছগুলো মাঝারি লেভেলের বেশি সেই মাছগুলো খাওয়া যাবে না যেমন টুনা মাছ না খাওয়াই সবচেয়ে ভালো। তবে সালমান ফিশ এছাড়া ইলিশ মাছ খেতে হবে পরিমাণ মতো। এ সময় মায়ের প্রায় ৭০ থেকে ১০০ গ্রাম প্রোটিনের প্রয়োজন হয় দৈনন্দিন খাবার তালিকায়। তবে এই সময় অবশ্যই অধিক চর্বিযুক্ত মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং পরিমাণ মতো গরুর দুধ খেতে হবে।

ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া-
১ মাসের গর্ভবতী নারীর জন্য ভিটামিন হতে পারে সব থেকে বেশি প্রয়োজনীয় খাদ্য উপাদান। এই সময় ভিটামিন-এ জাতীয় খাবার যেমন কলার মোচা, শাক-সবজি, ফল ও কলিজা পরিমাণ মতো গ্রহণ করতে হবে। কিন্তু আমি বলবো কলিজা বেশি পরিমাণে খাওয়া যাবে না। এছাড়া ভিটামিন বি যেমন দুধ, ডিম, দুধের তৈরি দই ও ক্ষীর জাতীয় খাবার খেতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন টক জাতীয় ফল, তাজা ফল ও সবজি, কাঁচা মরিচ, আমলকি, আমরা, পেঁয়াজ ও লেবু খেতে হবে। ভিটামিন বি-৯ গর্ভাবস্থার ১ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা এর প্রধান উপাদান হিসেবে অতি প্রয়োজনীয়। ভিটামিন বি-৯ সমৃদ্ধ খাবার হল শস্য,বিচি, গোটা শস্য, ডাল ও বাদাম ইত্যাদি।

আয়রন ও ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া-
গর্ভাবস্থার ১ মাস থেকে অবশ্যই একজন গর্ভবতী নারীকে তার দৈনন্দিন খাবার তালিকায় ক্যালসিয়াম এবং আয়রন জাতীয় খাবার রাখা অত্যন্ত জরুরী। এক্ষেত্রে ক্যালসিয়াম জাতীয় খাবার যেমন দুধ, দই, পনির, ব্রকলি, বাঁধাকপি, ঢেঁড়স, কাটাযুক্ত মাছ, টপো ও পালং শাক, ডুমুর, চিয়া সিড, ডিম, তিল, তিশী ইত্যাদি খেতে হবে। এছাড়া আয়রন জাতীয় খাবার যেমন ডিম, কলিজা, সবুজ শাক পাতা, কলমু শাক,কালো কচু শাক ও শুকনা ফল খেতে হবে। আমাদের দেশে বেশিরভাগ নারীর ক্ষেত্রেই দেখা যায় আয়রনের ঘাটতি খুব বেশি। আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশুর অক্সিজেন সরবরাহ কম হয় যা খুব ক্ষতির বিষয় তাই এই সময় যথেষ্ট পরিমাণে আয়রন গ্রহণ করা উচিত।
এছাড়া আমি বলবো এই সময় গর্ভবতী নারীকে অবশ্যই ফ্লুইড জাতীয় খাবারগুলো প্রচুর পরিমাণে খেতে হবে। প্রতিদিন অবশ্যই কম করে আড়াই থেকে তিন লিটার পানি পান করতে হবে এবং বিভিন্ন ফলের রস ও জুস খেতে হবে। এ সময় গর্ভবতী নারীকে সব সময় হাইড্রেট থাকতে হবে। সুতরাং আমি পরিশেষে বলবো এক মাসের গর্ভবতী নারীর খাবার তালিকায় সব সময় পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার রাখাটা অত্যন্ত জরুরি। কেননা এর অভাবে গর্ভবতী নারী ও তার গর্ভে থাকা সন্তান এর ক্ষতি হতে পারে। তাই সবসময় সচেতন থাকা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি।

কিভাবে বুঝবেন আপনি গর্ভবতী

আমি আমার স্ত্রী এর মাধ্যমে দেখেছি গর্ভবতী হওয়ার প্রথম দিকে নারীর শরীরে বেশ কিছু শারীরিক পরিবর্তন দেখা দেয়। সাধারণত মাসিক বন্ধ হয়ে যাওয়া, বমি বমি ভাব, অতিরিক্ত ক্লান্তি, স্তনে সংবেদনশীলতা, ঘন ঘন প্রস্রাব এবং খাবারে অরুচি গর্ভধারণের প্রাথমিক লক্ষণ হিসেবে পরিচিত। অনেক নারীর সকালে ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব বেশি দেখা যায়। আবার কারও কারও ক্ষেত্রে প্রথম মাসে তেমন কোনো লক্ষণ প্রকাশ পায় না বলে আমি শুনেছি। তাই শুধু শারীরিক লক্ষণ দেখে গর্ভধারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়। মাসিক বন্ধ হওয়ার পর উপযুক্ত সময়ে গর্ভধারণ পরীক্ষা করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এতে গর্ভাবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার পাশাপাশি শুরু থেকেই প্রয়োজনীয় যত্ন নেওয়া সম্ভব হয় বলে আমি মনে করি।

কিভাবে গর্ভবতী নারীর বিশেষ যত্ন নেওয়া যায়

আমি মনে করি গর্ভাবস্থায় একজন নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এ সময় তাকে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ানো, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া এবং মানসিকভাবে স্বস্তিতে রাখা প্রয়োজন। প্রতিদিনের খাবারে মাছ, ডিম, দুধ, ডাল, শাকসবজি ও ফলমূল রাখা উচিত। পাশাপাশি আমি বলবো ১ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা জেনে পর্যাপ্ত পানি পান এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে। এতে মা এবং বাচ্চা দুইজনই সুরক্ষিত থাকে।
কিভাবে-গর্ভবতী-নারীর-বিশেষ-যত্ন-নেওয়া-যায়
অতিরিক্ত শারীরিক পরিশ্রম ও মানসিক চাপ এড়িয়ে চলা ভালো। পরিবারের সদস্যদের উচিত গর্ভবতী নারীর কাজের চাপ কমিয়ে তাকে সহযোগিতা করা। গর্ভবতী হলে যে প্রতিটা কাজ করতে হবে বিষয়টা এমন না। কিছু কাজ আছে যা না করাই গর্ভবতী নারীর জন্য ভালো। আমার মতে নিয়মিত চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করানো এবং কোনো অস্বাভাবিক শারীরিক সমস্যা দেখা দিলে দ্রুত পরামর্শ নেওয়াও বিশেষ যত্নের গুরুত্বপূর্ণ অংশ।

গর্ভবতী নারীর সময়মতো খাবার খাওয়ার উপকারিতা

সব ডাক্তাররাই বলেন গর্ভাবস্থায় সময়মতো খাবার খাওয়া মা ও শিশুর পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্দিষ্ট সময়ে সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার গ্রহণ করলে শরীরে প্রয়োজনীয় শক্তি বজায় থাকে। পাশাপাশি খাবারের মাঝখানে ফলমূল, দুধ, বাদাম কিংবা অন্যান্য পুষ্টিকর হালকা খাবার খাওয়াতে হবে বলে তারা আমাকে পরামর্শ দিয়েছিলেন। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম দিকে অনেক নারীর বমি বমি ভাব ও খাবারে অরুচি দেখা দেয়। এ সময় একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খেলে অস্বস্তি কমতে পারে। নিয়মিত খাবার গ্রহণের ফলে শরীরের পুষ্টির ঘাটতি প্রতিরোধ করা সহজ হয়। তাই আমি বলবো গর্ভাবস্থায় সুস্থ থাকতে প্রতিদিনের খাবারের সময় ও পুষ্টিগুণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

গর্ভবতী নারী সময়মতো খাবার না খেলে কি হবে

আমি দেখেছি গর্ভাবস্থায় দীর্ঘ সময় না খেয়ে থাকলে মায়ের শরীরে দুর্বলতা, ক্লান্তি, মাথা ঘোরা এবং বমি বমি ভাব বেড়ে যায়। বিশেষ করে প্রথম মাসে অনেক নারীর খাবারে অরুচি দেখা দেয়। এ কারণে কেউ কেউ নিয়মিত খাবার গ্রহণ করতে পারেন না। তবে দীর্ঘ সময় খাবার বাদ দিলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারে না। এর ফলে আমি বলবো মায়ের পুষ্টির ঘাটতি ও শারীরিক দুর্বলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। তাই ক্ষুধা কম থাকলেও অল্প পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করা উচিত। নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি। অতিরিক্ত বমির কারণে খাবার বা পানি ধরে রাখতে সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি।

অনিয়মিত ডায়েট চার্টে গর্ভবতী নারীর কি ক্ষতি হতে পারে

গর্ভাবস্থায় অনিয়মিত খাদ্যাভ্যাস মায়ের শরীরের পুষ্টির চাহিদা পূরণে বাধা সৃষ্টি হয় যা খুব ক্ষতি করতে পারে বলে আমি মনে করি। প্রতিদিন প্রয়োজনীয় খাবার না খেলে আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে মায়ের দুর্বলতা, রক্তস্বল্পতা এবং বিভিন্ন শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি আমি বলবো শিশুর স্বাভাবিক বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ ব্যাহত হতে পারে। বিশেষ করে গর্ভাবস্থা্য় ১ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা যখন থেকে শুরু হয় তার প্রথম দিকে পুষ্টির প্রতি অবহেলা করা উচিত নয়। প্রতিদিনের খাবারে মাছ, ডিম, দুধ, ডাল, শাকসবজি ও ফলমূল রাখা প্রয়োজন। তবে আমি জোরালো ভাবে বলতে চাই নিজের ইচ্ছামতো খাবার কমানো, দীর্ঘ সময় না খেয়ে থাকা কিংবা কঠোর খাদ্যনিয়ম অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে।

১ মাসের গর্ভাবস্থায় সকালের নাস্তার গুরুত্ব

আমি মনে করি ১ মাসের গর্ভাবস্থায় সকালের নাস্তা দৈনিক পুষ্টির চাহিদা পূরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাতের দীর্ঘ বিরতির পর সকালের খাবার শরীরে শক্তি জোগাতে এবং স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। তাই আমি বলবো এ সময় সকালের নাস্তায় রুটি, সিদ্ধ ডিম, দুধ, কলা, ওটস কিংবা অন্যান্য পুষ্টিকর খাবার রাখা যেতে পারে। যেসব নারীর সকালে বমি বমি ভাব হয়, তারা ঘুম থেকে ওঠার পর অল্প পরিমাণে শুকনো খাবার খেতে পারেন। একবারে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে খাওয়া ভালো। আমার ধারণা সকালের নাস্তা বাদ না দিয়ে নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুললে মায়ের শরীরে পুষ্টি সরবরাহ বজায় থাকে এবং দিনের কাজকর্ম করতে সুবিধা হয়।

১ মাসের গর্ভাবস্থায় দুপুরের খাবারের গুরুত্ব

১ মাসের গর্ভাবস্থায় দুপুরের খাবারে সুষম ও পুষ্টিকর খাবার রাখা অত্যন্ত জরুরি বলে আমি পরামর্শ দিবো। সকালের নাস্তার পর দুপুরের খাবার শরীরের শক্তি ও পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে। এ সময় দুপুরের খাবারে পরিমাণমতো ভাত, মাছ, ডাল, রান্না করা সবজি এবং প্রয়োজন অনুযায়ী মুরগির মাংস রাখতে হবে। আমি নিজের জ্ঞান থেকে বলতে পারি এসব খাবার থেকে শরীর প্রয়োজনীয় আমিষ, শর্করা, ভিটামিন ও খনিজ উপাদান পাবে।
বিশেষ করে সবুজ শাকসবজি ও ডাল শরীরের জন্য উপকারী পুষ্টি সরবরাহ করে। দুপুরের খাবার নির্দিষ্ট সময়ে খাওয়ার পাশাপাশি খাবার যেন পরিষ্কার ও ভালোভাবে রান্না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে অতিরিক্ত তেল ও মসলাযুক্ত খাবার কম খাওয়ার জন্য আমি পরামর্শ দিবো। কারণ এই জাতীয় খাবার গর্ভবতী মা ও গর্ভের সন্তান এর উপকারের থেকে ক্ষতি করে বেশি। তাই সবসময় পুষ্টিকর খাওয়ার খাওানো সবথেকে বেশি জরুরি বলে আমি মনে করি।

১ মাসের গর্ভাবস্থায় রাতের খাবারের গুরুত্ব

১ মাসের গর্ভাবস্থায় রাতের খাবারও মায়ের দৈনিক পুষ্টির চাহিদা পূরণে খুব দরকারি বলে আমি মনে করি কারন এই খাবারের পর একটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়। সারাদিনের খাবারের পাশাপাশি রাতের খাবার থেকে শরীর প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি পায়। এ সময় রাতের খাবারে পরিমাণমতো ভাত বা রুটির সঙ্গে মাছ, ডিম, ডাল এবং রান্না করা সবজি খেতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য। শুরুর দিকে মহিলাদের বেশির ভাগ মুখের রুচি হারায় যায়। সেই সাথে মাঝে মধ্যে কিছু মুখরোচক খাবারও খাওয়ানো উচিৎ কারণ একই রকম খাবার মুখে অরুচি তৈরি করে। যার কারনে খাবারের প্রতি তাদের একটা অনিহা চলে আসে।
১-মাসের-গর্ভাবস্থায়-রাতের-খাবারের-গুরুত্ব
এসব খাবার শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে বলে আমি মনে করি। রাতে অতিরিক্ত ভারী, তৈলাক্ত ও ঝাল খাবার না খাওয়াই ভালো। খাবার খাওয়ার পরপরই শুয়ে না পড়ে কিছুক্ষণ স্বাভাবিকভাবে বসে থাকা উচিত। পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে রাতের খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিটা সময় খেয়াল করেছি অধিকাংশ মহিলাই গর্ভবতী হলে খাওয়ার সময় সূচি ঠিক মতো ধরে রাখতে পারে না। তাই স্বামী বা বাবা অথবা মায়ের উচিৎ গর্ভবতী নারীর ঠিক মতো যত্ন নেওয়া। আমার মনে হয় এতে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা সহজ হয়।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

১ মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা তৈরি করার সময় মায়ের শারীরিক অবস্থা ও পুষ্টির চাহিদাকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। গর্ভাবস্থার প্রথম মাস থেকেই নিয়মিত সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবারের পাশাপাশি ফলমূল, দুধ, ডিম, মাছ এবং শাকসবজি গ্রহণ করা জরুরি। আমার মতে, গর্ভাবস্থার শুরু থেকেই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমি বলবো পর্যাপ্ত বিশ্রাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে। কোনো খাবার খেতে সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে উপযুক্ত বিকল্প বেছে নেওয়া উচিত। আমি বলবো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে মায়ের সুস্থতা ও শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টিকর খাবার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দুটিই সমান গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউজুয়াল প্ল্যাটফর্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Konok Kumer Paul
Konok Kumer Paul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ইউজুয়াল প্ল্যাটফর্মের অ্যাডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও টেকনোলজি সহ বিভিন্ন তথ্য নিয়ে নিয়মিত লেখালেখি করেন। বিগত ৪+ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে তিনি পাঠক এবং গ্রাহকদের সহায়তা করে যাচ্ছেন।