দীপাবলি কালী পূজা ২০২৬ সময়সূচী ও পূজার তিথি জানুন

দীপাবলি কালী পূজা ২০২৬, কালী পূজা কি এবং কেন করা হয়, কালী পূজার সময়সূচী ২০২৬, কালী পূজার তিথি, অমাবস্যা তিথি ২০২৬, কালী পূজার বাংলা পঞ্জিকা ২০২৬, কালী পূজার উপকরণ, কালী পূজার নিয়ম, কালী পূজার গুরুত্ব, দীপাবলি ২০২৬ কবে সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তাই চলুন দেখে নিই আমাবস্যা কালী পূজা ২০২৬ কবে।
কালী পূজা ২০২৬
মা পার্বতী অর্থাৎ আদি শক্তির দশমহাবিদ্যার এক রুপ হচ্ছে মা কালী। মা কালী শক্তির দেবী, সেজন্য ভক্তরা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আশীর্বাদ কামনা করে মা কালী পূজা করে থাকেন। তাই আজকে আমরা দীপাবলি কালী পূজা ২০২৬ বা অমাবস্যা কালী পূজা সম্পর্কে সম্পূর্ণ বিবরণ তুলে ধরার চেষ্টা করব, তাই দয়া করে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

পেজ সূচিপত্র: দীপাবলি কালী পূজা ২০২৬

দীপাবলি কালী পূজা ২০২৬

দীপাবলি কালী পূজা ২০২৬ বা অমাবস্যা কালী পূজা সম্পর্কে জানতে সকল ভক্তরা আগ্রহে থাকেন। কালী পূজা সম্পর্কে জানা সকল হিন্দু ধর্মালম্বীদের জন্য গুরুত্বপূর্ণ যা আমাবস্যা কালী পূজা নামেও পরিচিত। এই দিনে ভক্তরা ও শুভ শক্তির বিনাশ কামনা করেন এবং শুভ শক্তির জন্য প্রার্থনা করেন। মা কালী শক্তির দেবী নামে পরিচিত যা মা পার্বতীর দশটা রূপের একটি উগ্র রূপ। তাই দীপাবলি ২০২৬ বা আমাবস্যা ২০২৬, কালী পূজার সময়সূচী ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি।

বাংলাদেশ ৮ নভেম্বর ২০২৬ (২৩ কার্তিক) রবিবার দীপাবলি ২০২৬, কালী পূজা ২০২৬ বা অমাবস্যা ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কালীপূজা ২০২৬ উপলক্ষে বিভিন্ন মন্দির ও বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। যা হিন্দু ধর্মাবলম্বীদের বারো মাসের তেরো পার্বণের মধ্যে একটি। এই অমাবস্যা কালী পূজায় বিভিন্ন মন্দির ও ঘর আলোক সজ্জায় সজ্জিত করা হয়। মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয় এবং আতশবাজি ফাটিয়ে দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে।

কালী পূজা কি এবং কেন করা হয়

কালী পূজা হলো হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ শাক্ত উৎসব (যে সম্প্রদায় পরমেশ্বরী বা 'আদি পরাশক্তি' দেবীকে সর্বোচ্চ স্রষ্টা ও চালিকাশক্তি মনে করে আরাধনা করে, তাদের শাক্ত বলা হয়)। যেখানে মা কালীকে শক্তি, সময়, ন্যায় এবং অশুভ শক্তির বিনাশকারিণী দেবী হিসেবে পূজা পাঠ করা হয়। বাংলায় বিশেষ করে দীপাবলি কালী পূজা, অমাবস্যার কালী পূজা এবং শ্যামা পূজা অত্যন্ত জাঁক-জমকের সাথে পালন করা হয়। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, মা কালীর আরাধনা করলে ভয়, অশুভ শক্তি ও জীবনের নানা বাধা দূর হয় এবং সাহস, আত্মবিশ্বাস, সুখ-শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ লাভ করা যায়। তাই প্রতি বছর ভক্তরা নিষ্ঠার সঙ্গে কালী পূজা, মন্ত্রপাঠ, প্রদীপ জ্বালিয়ে এবং প্রসাদ নিবেদনের মাধ্যমে দেবীর কৃপা প্রার্থনা করেন।
কালী পূজার মূল উদ্দেশ্য হলো অন্ধকারের ওপর আলোর, অন্যায়ের ওপর ন্যায়ের এবং অজ্ঞতার ওপর জ্ঞানের বিজয়কে মনে করা। কালী পূজা ২০২৬, কালী পূজার গুরুত্ব, কালী পূজা কি এবং কেন করা হয়, কালী পূজার তিথি, কালী পূজার নিয়ম, কালী পূজার উপকরণ, কালী পূজার বাংলা পঞ্জিকা ২০২৬ এবং দীপাবলি ২০২৬ সম্পর্কে সঠিক তথ্য জানা ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয়, ভক্তিভরে মা কালীর পূজা করলে পরিবারে শান্তি, আর্থিক উন্নতি, মানসিক শক্তি এবং কল্যাণ লাভ করা যায়। তাই কালী পূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি ভক্তি, নিজের আত্মশুদ্ধি ও শুভ শক্তির জাগরণের প্রতীক।

কালী পূজার সময়সূচী ২০২৬

কালী পূজার সময়সূচি ২০২৬, দীপাবলি ২০২৬, অমাবস্যা কালী পূজা ২০২৬ নিচে টেবিল আকারে দেখানো বর্ণনা করা হয়েছেঃ
উৎসবের নাম বার তারিখ
কালী পূজা ২০২৬ রবিবার ৮ নভেম্বর ২০২৬ (২৩ কার্তিক)
দীপাবলি ২০২৬ রবিবার ৮ নভেম্বর ২০২৬ (২৩ কার্তিক)
আমাবস্যা কালীপূজা ২০২৬ রবিবার ৮ নভেম্বর ২০২৬ (২৩ কার্তিক)

কালী পূজার তিথি ২০২৬

বাংলাদেশ ২৩ কার্তিক, ইং ৮ নভেম্বর, মুং ২৭ জমাঃ আ । সূর্যোদয় ইং ঘণ্টা ৬/১৮/৪৪ গতে, সূর্যাস্ত ৫/২২/৬ সেঃ গতে। চন্দ্রান্ত অপরাহ্ণ ঘ ৪/৩৩, চন্দ্রোদয় শেষরাত্রি ঘ ৬/৭। রবিবার, চতুর্দশী তিথি দং ১২/২৫/৫৫ ঘ ১১/১৭/৬ পর্যন্ত, পরে অমাবস্যা। চিত্রানক্ষত্র দং ১/১৫/২৮ প্রাতঃ ঘ ৬/৪৮/৫৫, আয়ুষ্মানযোগ দং-৫৫/৩৪/৩১ শেষরাত্রি ঘ ৪/৩২/৩২, শকুনি-করণ ঘ ১১/১৭/৬ গতে চতুষ্পাদকরণ রাত্রি ঘ ১১/৩৬/২৩ গতে নাগকরণ। জন্মে- তুলারাশি ক্ষত্রিয়বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশোত্তরী মঙ্গলের দশা, প্রাতঃ ঘ ৬/৪৮/৫৫ দেবগণ বিংশোত্তরী রাহুর দশা। মৃতে দোষ- একপাদ। যোগিনী- পশ্চিমে, ঘ ১১/১৭/৬ গতে ঈশানে। যাত্রা- নাস্তি রিক্তাদোষ, ঘ ১১/১৭/৬ গতে তিথ্যমৃতযোগ বারবেলাদিদোষ, ঘ ১/১৩/১৪ গতে যাত্রা মধ্যম পশ্চিমে নাস্তি। শুভকর্ম- আরোগ্যস্নান, ঘ ১১/১৭/৬ মধ্যে দীক্ষা। বিবিধ- স্ত্রী তৈল মৎস্য মাংসাদি সম্ভোগ নিষেধ, ঘ ১১/১৭/৬ মধ্যে মাষকলাই ভক্ষণ ও প্রায়শ্চিত্ত নিষেধ। বারবেলা- ঘ ১০/২৭/২৬ গতে ১১/৫০/২০ মধ্যে। কালবেলা- ঘ-১১/৫০/২০ গতে ১/১৩/১৪ মধ্যে। কালরাত্রি- ঘ ১/২৭/২৬ গতে ৩/৪/৩২ মধ্যে। কুলিকবেলা- ঘ ৩/৫৩/৩২ গতে ৪/৩৭/৪৫ মধ্যে। কুলিকরাত্রি- ঘ ৩/৪৩/২৩ গতে ৪/৩৫/১০ মধ্যে। মাহেন্দ্রযোগ- দিবা ঘ ৩/৫২ গতে ৪/৩৬ মধ্যে। অমৃতযোগ- দিবা ঘ ৭/৬ গতে ৯/১৭ মধ্যে ও ১২/১৩ গতে ৩/৮ মধ্যে। রাত্রি ঘ ৭/৫৬ গতে ৯/৪০ মধ্যে ও ১২/১৭ গতে ২/১ মধ্যে ও ২/৫৩ গতে ৬/১৯ মধ্যে। অমাবস্যার একোদ্দিষ্ট ও সপিণ্ডন।

ঘ. ১১/১৭/৬ মধ্যে চতুর্দশীর উপবাস। ভূতচতুর্দশীকৃত্য। চতুৰ্দ্দশ যমতর্পণঞ্চ। অত্র দিবা স্নানমাবশ্যক। শিরসি অপামার্গ, পল্লবভ্রামনং। অপামার্গ পল্লবভ্রামণংমন্ত্রো যথা- "শীতলোষ্ণ সমাযুক্ত সকণ্টক দলাম্বিতঃ। হরপাপমপামার্গভ্রাম্যমানঃ পুনঃ পুনঃ।।" অত্র প্রমাণং- কার্তিকে কৃষ্ণপক্ষে তু চতুৰ্দ্দশ্যাং দিনোদয়ে। অবশ্যমেব কর্তব্যাং স্নানং নরকভীরুভিঃ। অপামার্গ পল্লবঞ্চ। ভ্রাময়েচ্ছিরসে-পরি। ততশ্চ' তর্পণং কার্য্যং ধর্মরাজস্য নামভিঃ। গোস্বামীমতে যমচতুর্দশী ও ধর্মরাজপূজা। নরক-চতুর্দশী। আচারাৎ চতুৰ্দ্দশ শাকভক্ষণ। চতুৰ্দ্দশ-শাক প্রমাণং যথা- ওলং কেমুকং বাস্তুকং সরিষপং কালঞ্চ নিম্বং জয়াং শালিঞ্চীং হিলমোচিকাঞ্চ পটুকং শৌল্‌ল্ফং গুড়চিন্তথা। ভণ্টাকীং সুনিষন্নকং শিবদিনে। ২৩ কার্তিক, (ইং ৮ নভেম্বর) রবিবার, শ্রী শ্রী শ্যামা পূজা ২০২৬।

অমাবস্যা তিথি ২০২৬

অমাবস্যা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি তিথি, বিশেষ করে কালী পূজা ২০২৬, দীপাবলি ২০২৬ এবং শাক্ত উপাসনার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। বাংলা পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই মা কালীর আরাধনা করা হয়। এই তিথিতে ভক্তরা উপবাস, পূজা, মন্ত্রজপ, প্রদীপ জ্বালিয়ে এবং দান-পুণ্য কাজের মাধ্যমে দেবীর আশীর্বাদ কামনা করেন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অমাবস্যার রাতে মা কালীর পূজা করলে অশুভ শক্তির বিনাশ, নেতিবাচকতার দূর করা এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। তাই অমাবস্যা তিথির সময়, কালী পূজার শুভ মুহূর্ত এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী তিথি জেনে পূজা করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

অমাবস্যা তিথি ২০২৬ এর সঠিক শুরু ও শেষের সময় পঞ্জিকা অনুযায়ী নির্ধারণ করা হয় এবং এই সময়ের মধ্যেই কালী পূজার প্রধান আচার-অনুষ্ঠান সম্পন্ন করা ভালো। অনেক ভক্ত এই তিথিতে পূর্বপুরুষের স্মরণ, পিতৃতর্পণ, ধ্যান এবং ধর্মীয় আচার-আচরণ পালন করেন। অমাবস্যা তিথি, কার্তিক অমাবস্যা, কালী পূজার তিথি, দীপাবলি কালী পূজা, শুভ সময়, পূজার নিয়ম এবং হিন্দু ধর্মীয় উৎসব ২০২৬ সম্পর্কে সঠিক তথ্য জানা থাকলে পূজা আরও শাস্ত্রসম্মত ও কম অর্থে সম্পন্ন করা যায়। তাই পূজার আগে নির্ভুল পঞ্জিকা অনুসরণ করে অমাবস্যা তিথির সময় নিশ্চিত করা উচিত। ২০২৬ সালের কালী পূজার বাংলা পঞ্জিকা নিচে দেওয়া রয়েছে।

কালী পূজার বাংলা পঞ্জিকা ২০২৬

কালী পূজার বাংলা পঞ্জিকা ২০২৬ এর ছবি এখানে তুলে ধরা হলো, যেন আপনারা আরও স্পষ্ট ভাবে বুঝতে পারেন:
কালী পূজার বাংলা পঞ্জিকা ২০২৬

কালী পূজার উপকরণ

কালী পূজা সঠিকভাবে সম্পন্ন করতে কালী পূজার উপকরণ আগে থেকেই সংগ্রহ করা অত্যন্ত দরকারি। হিন্দু শাস্ত্র ও প্রচলিত নিয়ম কানুন অনুযায়ী পূজার প্রতিটি উপকরণের আলাদা ধর্মীয় গুরুত্ব রয়েছে। তাই পূজার দিন যেন কোনো উপকরণ বাদ না পড়ে, সেজন্য আগে থেকেই একটি সম্পূর্ণ কালী পূজার উপকরণের তালিকা তৈরি করে রাখা ভালো। বিভিন্ন অঞ্চল ও পারিবারিক রীতিভেদে কিছু উপকরণ ভিন্ন হতে পারে, তবে অধিকাংশ কালী পূজায় নিচের সামগ্রী গুলো ব্যবহার করা হয়।
  • কালী মায়ের মূর্তি বা ছবি
  • বেলপাতা, চন্দন ও সিঁদুর
  • ধূপ, ধুনো, প্রদীপ, ঘি ও তুলা
  • জবা ফুল ও অন্যান্য তাজা ফুল
  • গঙ্গাজল, পঞ্চামৃত ও পবিত্র জল
  • নারকেল, কলা, বিভিন্ন ফল ও মিষ্টি
  • পান, সুপারি, চাল, দই, মধু ও চিনি
  • লাল কাপড়, পূজার আসন ও দক্ষিণা
কালী পূজার উপকরণ আগে থেকেই হাতের কাছে রাখলে পূজা শান্তিপূর্ণ ও ভালো ভাবে সম্পন্ন করা সহজ হয়। ভক্তিভরে ধূপ-দীপ জ্বালিয়ে, মন্ত্রপাঠ, প্রসাদ নিবেদন এবং আরতি করার মাধ্যমে মা কালীর আশীর্বাদ কামনা করা হয়। প্রথমবার পূজা করলে অভিজ্ঞ পুরোহিত/পুজারি বা পারিবারিক নিয়ম অনুযায়ী উপকরণ সংগ্রহ করা সবচেয়ে ভালো।

কালী পূজার নিয়ম

কালী পূজার নিয়ম সঠিকভাবে অনুসরণ করলে পূজার ধর্মীয় গুরুত্ব ও আধ্যাত্মিক জিনিস গুলো আরও গভীরভাবে বোঝা করা যায়। পূজা শুরুর আগে ঘর ও পূজাস্থান পরিষ্কার করে মায়ের প্রতিমা বা ছবি স্থাপন করা হয়। এরপর সংকল্প গ্রহণ, ধূপ-দীপ জ্বালানো, ফুল, ফল, মিষ্টি ও নৈবেদ্য নিবেদন এবং ভক্তিভরে প্রার্থনা করা হয়। শাস্ত্রসম্মত ভাবে কালী পূজার নিয়ম মেনে প্রতিটি আচার নিষ্ঠা ও একাগ্রতার সাথে সম্পন্ন করা উচিত। অনেক ভক্ত বিশ্বাস করেন, যথাযথ কালী পূজার নিয়ম মেনে পূজা করলে মা কালীর আশীর্বাদ লাভ হয় এবং পরিবারে সুখ, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হয়। পূজা অনেক জাগ্রত হওয়ার কারণে পূজায় ভুল করলে পূজা কারীর সমস্যা হতে পারে।

শুধু পূজার উপকরণ সংগ্রহ করাই নয়, পূজার নিয়ম অনুযায়ী মন ও আচরণও পবিত্র রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজার সময় ভক্তিভরে দেবীর ধ্যান, মন্ত্রপাঠ, আরতি এবং প্রসাদ নিবেদনের মধ্য দিয়ে পূজা সম্পন্ন করা হয়। তাই পূজার আগে কালী পূজার নিয়ম সম্পর্কে পুরোহিতের কাছ থেকে সঠিক ধারণা অর্জন করা এবং সেই অনুযায়ী পূজা করা প্রতিটি ভক্তের জন্য গুরুত্বপূর্ণ। এতে পূজায় ভুল হয় না, মাহাত্ম্য বৃদ্ধি পায় এবং ভক্তি, আত্মবিশ্বাস ও মানসিক শান্তি লাভের অনুভূতি আরও অনুপ্রেরিত হয়।

কালী পূজার গুরুত্ব

কালী পূজার গুরুত্ব হিন্দু ধর্মে অত্যন্ত গভীর এবং বৈশিষ্ট্য সম্পন্ন। মা কালীকে শক্তি, সাহস, ন্যায় এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পূজা করা হয়। কার্তিক অমাবস্যার পবিত্র রাতে ভক্তরা নিষ্ঠা ও ভক্তিভরে দেবীর কালীর আরাধনা করেন জীবনের অন্ধকার দূর করে আলো, শান্তি ও কল্যাণের আশায় আশীর্বাদ কামনা করেন। এই পবিত্র পূজা উৎসব শুধু একটি ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং আত্মবিশ্বাস, আত্মশুদ্ধি এবং ইতিবাচক চিন্তার পথও দেখায়। পরিবার ও সমাজে সম্প্রীতি ধরে রাখা, ভক্তির মাধ্যমে মানসিক শক্তি অর্জন করা এবং নৈতিক মূল্যবোধকে বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও এই পূজার বিশেষ তাৎপর্য রয়েছে।

হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, নিজের ভক্তি ও শুদ্ধ মন নিয়ে পূজা করলে জীবনে শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং মানসিক চিন্তা ভাবনা দূর হয়। তাই কালী পূজার সঠিক ধারণা থাকলে পূজার প্রতিটি আচার আরও উদ্দেশ্য নিহিত হয়ে ওঠে। এই উৎসব নতুন প্রজন্মকে ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করে, পাশাপাশি পারিবারিক বন্ধনও মজবুত করে। এ কারণেই কালী পূজার গুরুত্ব আজও ভক্তদের কাছে সমানভাবে শ্রদ্ধা, বিশ্বাস এবং অনুপ্রেরণার উৎস।

দীপাবলি ২০২৬ কবে

দীপাবলি ২০২৬ বাংলাদেশ উদযাপিত হবে ৮ নভেম্বর ২০২৬ (২৩ কার্তিক), রবিবার। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই আলোর উৎসব কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। এদিন ঘরবাড়ি পরিষ্কার করে প্রদীপ ও আলোক-সজ্জার মাধ্যমে শুভ শক্তিকে পৃথিবীতে আহ্বান জানানো হয় এবং অশুভ শক্তির ওপর শুভর জয়ের বার্তা পালন করা হয়। অনেক পরিবার এই পবিত্র দিনে মা কালী ও লক্ষ্মী দেবীর আরাধনাও করে থাকে। তাই দীপাবলি ২০২৬ কবে, দীপাবলি ২০২৬ তারিখ, এবং কার্তিক অমাবস্যা ২০২৬ সম্পর্কে আগেই জেনে রাখলে পূজার প্রস্তুতি ও উৎসবের পরিকল্পনা সহজ হয়।
যারা প্রতি বছর এই উৎসব পালন করেন, তাদের জন্য দীপাবলি এর সঠিক তারিখ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অমাবস্যা তিথি অনুসারেই পূজার সময়, প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দীপাবলি কবে, দীপাবলির সময়সূচী, দীপাবলি উৎসব ২০২৬ এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী দীপাবলি সম্পর্কিত নির্ভুল তথ্য অনুসরণ করলে উৎসবটি আরও সুন্দর ও হিন্দুশাস্ত্র সম্মতভাবে পালন করা সম্ভব। তাই আগেভাগেই তারিখ ও সময় জেনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত।

উপসংহার

আমাদের আজকের এই ব্লগে দীপাবলি কালী পূজা ২০২৬, কালী পূজা কি এবং কেন করা হয়, কালী পূজার সময়সূচী ২০২৬, কালী পূজার তিথি ২০২৬, অমাবস্যা তিথি ২০২৬, কালী পূজার বাংলা পঞ্জিকা ২০২৬ নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে এছাড়াও কালী পূজার উপকরণ, কালী পূজার নিয়ম, কালী পূজার গুরুত্ব, দীপাবলি ২০২৬ কবে সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে।

আশা করি এই ব্লগটি পড়ে কালী পূজা সম্পর্কে একরকম ধারনা চলে এসেছে যে কিভাবে পূজা সঠিকভাবে সম্পন্ন করা যায়। এতক্ষণ সময় ধরে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করি। সর্বশেষ তথ্য, বাংলা পঞ্জিকা ও হালনাগাদ জনিত সকল তথ্যের সঠিক ধারণা ও সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউজুয়াল প্ল্যাটফর্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Konok Kumer Paul
Konok Kumer Paul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ইউজুয়াল প্ল্যাটফর্মের অ্যাডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৪+ বছরের অভিজ্ঞতায় তিনি পাঠক এবং গ্রাহকদের সহায়তা করে যাচ্ছেন।