লক্ষ্মী পূজা কবে ২০২৬ সময়সূচী ও বিস্তারিত তথ্য জানুন
লক্ষ্মী পূজা কবে ২০২৬, লক্ষ্মী পূজার সঠিক তারিখ, লক্ষ্মী পূজার সময়সূচী,
লক্ষ্মী পূজার তিথি, শুভ মুহূর্ত ও বাংলা পঞ্জিকা অনুযায়ী
বিস্তারিত তথ্য সম্পর্কে আজকের এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
কোজাগরী লক্ষ্মী পূজা ২০২৬ বাঙালির এক আলাদা উন্মাদনা। চলুন দেখে নিই লক্ষী পূজা
২০২৬ কবে।
এই আর্টিকেলের মধ্যে লক্ষ্মী পূজা কবে ২০২৬, লক্ষ্মী পূজা কেন পালন করা হয়,
কোজাগরী লক্ষ্মী পূজার গুরুত্ব ও তাৎপর্য, লক্ষ্মী পূজার উপকরণ তালিকা, লক্ষ্মী
পূজার পূজা বিধি ও নিয়ম, বাংলা পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মী পূজার দিন এর
বিস্তারিত তথ্য সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। লক্ষ্মী পূজা কত তারিখে জানতে
মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন।
পেজ সূচিপত্র: লক্ষ্মী পূজা কবে ২০২৬ সময়সূচী
লক্ষ্মী পূজা কবে ২০২৬
লক্ষ্মী পূজা কবে ২০২৬ বা ২০২৬ সালে লক্ষ্মী পূজা কবে অনুষ্ঠিত হবে, তা জানতে
অনেক ভক্তরাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। লক্ষ্মী পূজা ২০২৬ হিন্দু
ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব, যা কোজাগরী পূর্ণিমা তিথিতে
পালিত হয়। এই দিনে ভক্তরা ধন-সম্পদ, সুখ-শান্তি এবং সমৃদ্ধির আশায় লক্ষ্মী
দেবীর আরাধনা করেন। তাই লক্ষ্মী পূজার তারিখ, লক্ষ্মী পূজার তিথি ও সময়সূচী
আগে থেকেই জেনে রাখা গুরুত্বপূর্ণ যেন আপনারা সঠিকভাবে ও সঠিক নিয়মে পূজা পালন
করতে পারেন।
বাংলা পঞ্জিকা অনুযায়ী ২৫ অক্টোবর (৯ই কার্তিক রবিবার) চতুর্দশী তিথিতে লক্ষ্মী পূজা পালন করা হবে। ২০২৬ সালের কোজাগরী লক্ষ্মী পূজা
উপলক্ষে বিভিন্ন মন্দির ও বাড়িতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
ভক্তদের সুবিধার জন্য লক্ষ্মী পূজার শুভ সময়, লক্ষ্মী পূজার নিয়ম এবং
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানা অধিক প্রয়োজন। সঠিক পূর্ণিমা তিথি ও লক্ষ্মী
পূজার সময় মেনে আরাধনা করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে বিশ্বাস
করা হয়।
লক্ষ্মী পূজা কেন পালন করা হয়
লক্ষ্মী পূজা হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় ধর্মীয় উৎসবের মধ্যে একটি, যা
দেবী লক্ষ্মীর আরাধনা এবং তাঁর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে।
হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস অনুযায়ী, দেবী লক্ষ্মী হলেন ধন-সম্পদ, সৌভাগ্য ও
সমৃদ্ধির দেবী। তাই সংসারে সুখ, শান্তি এবং আর্থিক উন্নতির জন্য কামনা করে
ভক্তরা প্রতি বছর নিষ্ঠার সঙ্গে এই লক্ষ্মী পূজা পালন করেন। বিশেষ করে কোজাগরী
লক্ষ্মী পূজা উপলক্ষে ঘরবাড়ি পরিষ্কার করে দেবীর আরাধনা করা হয় এবং তাঁর কৃপা
লাভের প্রার্থনা করা হয়।
লক্ষ্মী পূজার গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকেই পালিত নয় বরং পারিবারিক ও
সামাজিক দিক থেকেও এর তাৎপর্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই লক্ষ্মী পূজার
মাধ্যমে মানুষ জীবনে ইতিবাচক পরিবর্তন, সমৃদ্ধি এবং নিজের কল্যাণ কামনা করে।
লক্ষ্মী পূজার ইতিহাস ও প্রচলিত বিশ্বাস অনুসারে, ভক্তিভরে দেবী লক্ষ্মীর পূজা
করলে পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং অশুভ শক্তির প্রভাব অনেকাংশে কমে
যায়। এ কারণেই বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে লক্ষ্মী পূজা অত্যন্ত উৎসাহ ও
শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয়।
কোজাগরী লক্ষ্মী পূজার গুরুত্ব ও তাৎপর্য
কোজাগরী লক্ষ্মী পূজার গুরুত্ব ও তাৎপর্য হিন্দু ধর্মালম্বীদের জন্য বিশেষ
ভূমিকা পালন করে। লক্ষ্মী পূজা সাধারণত কোজাগরী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়
এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে নিয়ে পালন করা হয়। হিন্দুধর্মীয়
বিশ্বাস অনুযায়ী, এই রাতে দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে আসেন এবং যেসব ভক্ত তাঁর
আরাধনা করেন, তাঁদের ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন। তাই প্রতি বছর
ভক্তরা আগ্রহের সাথে
লক্ষ্মী পূজা কবে ২০২৬
অনুষ্ঠিত হবে, সেই তথ্য খোঁজেন এবং পূজার প্রস্তুতি নেন।
কোজাগরী লক্ষ্মী পূজা শুধু একটি ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি বাঙালি
সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে পরিবারে ধন-সম্পদ, সৌভাগ্য
ও কল্যাণের দেবী হিসেবে দেবী লক্ষ্মীর পূজা পালন করা হয়। ঘরবাড়ি পরিষ্কার
করা, আলপনা আঁকা, প্রদীপ জ্বালানো এবং ভক্তিভরে পূজা করার মাধ্যমে দেবীর
আশীর্বাদ কামনা করা হয়। লক্ষ্মী পূজা ২০২৬, বাংলা পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মী
পূজা, এবং লক্ষ্মী পূজার শুভ তিথি জেনে যদি ভক্তরা পূজা সম্পন্ন করতে পারেন,
সেটিকে অধিক মঙ্গলময় বলে গণ্য করা হয়।
লক্ষ্মী পূজার উপকরণ তালিকা
লক্ষ্মী পূজার আয়োজন করার জন্য লক্ষ্মী পূজার উপকরণ তালিকা বা লক্ষ্মী পূজার
করতে কি কি উপকরণ লাগে তা জানা অধিক গুরুত্বপূর্ণ। প্রয়োজন ও প্রচলিত রীতিনীতি
অনুযায়ী লক্ষ্মী পূজার উপকরণ তালিকা বা লক্ষী পূজা করতে কি লাগে তা এক নজরে
দেখে নিনঃ
১. ঘট বসানো ও সাজসজ্জার উপকরণ
- মাটির, পিতল বা তামার ঘট
- আমপাতা বা আমপল্লব
- শিসযুক্ত ডাব
- ধান
- সিঁদুর
- লাল বা হলুদ কাপড়
- আলপনা দেওয়ার জন্য চালের গুঁড়া
২. লক্ষ্মী পূজার প্রধান উপকরণ
- আতপ চাল
- চন্দন
- তিল
- দূর্বা ঘাস
- গোটা হলুদ
- পান
- সুপারি
- ফুল ও ফুলের মালা
- পদ্ম ফুল
৩. অন্যান্য সামগ্রী
- ধূপ বা ধূপকাঠি
- প্রদীপ
- সলতে
- ঘি
- কর্পূর
- আগরবাতি
৪. পঞ্চামৃত তৈরির উপকরণ
- দুধ
- দই
- মধু
- চিনি
- ঘি
৫. নৈবেদ্য ও ফলমূল
- কলা (বিশেষ করে কাঁঠালি কলা)
- নারকেল
- আপেল
- পেয়ারা
- আঙুর বা মৌসুমি ফল
- বাতাসা
- নাড়ু
- সন্দেশ
- অন্যান্য মিষ্টান্ন
৬. প্রসাদ ও ভোগ
- পায়েস
- খিচুড়ি
- পাঁচ রকম ভাজা
- মিষ্টি প্রসাদ
- নারকেল ও কলা
৭. অতিরিক্ত প্রয়োজনীয় সামগ্রী
- পূজার আসন
- ঘণ্টা
- পূজার থালা
- জলপাত্র
- শঙ্খ
লক্ষ্মী পূজার পূজা বিধি ও নিয়ম
সনাতন ধর্মে ধন-সম্পদ ও সুখ-সমৃদ্ধির জন্য দেবী মা লক্ষ্মীর আরাধনা প্রতিটি
বাঙালি গৃহেই করা পবিত্র একটি ধর্মীয় আচার। সাধারণত আশ্বিন মাসের কোজাগরী
পূর্ণিমা তিথিতে অথবা প্রতি বৃহস্পতিবার ঘরে লক্ষ্মী পূজার, পূজা বিধি ও নিয়ম
যথাযথভাবে মেনে ব্রত পালন করা হয়। লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চলা, তাই দেবীর কৃপা
ও আশীর্বাদ চিরস্থায়ী করতে সঠিক উপায়ে ভক্তিভরে পূজা করা জরুরি। পূজার পূর্বে
ঘর-বাড়ি পরিষ্কার করে প্রবেশদ্বারে সুন্দর আলপনা দেওয়া ও মা লক্ষ্মীর পায়ের
ছাপ আঁকা হয়। এরপর কাঠের পিঁড়িতে লাল কাপড় বিছিয়ে লক্ষ্মী প্রতিমা বা পট স্থাপন
করে মঙ্গলঘট প্রতিষ্ঠা করা হয়।
হিন্দু শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, পূজার মূল উপাদানের মধ্যে রয়েছে ধান, দূর্বা,
চন্দন, সিঁদুর, ধূপ-দীপ, হরিতকী এবং কড়ি। প্রসাদ/ভোগ হিসেবে দেবীকে ঋতুভিত্তিক
ফলমূল, খই, মুড়কি এবং ঐতিহ্যবাহী নারকেলের নাড়ু নিবেদন করা হয়। লক্ষ্মী পূজায়
লোহা বা স্টিলের বাসন এবং তুলসীপাতা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ তুলসী
অর্পণ করা হয় কেবল শ্রী নারায়ণের চরণে। ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করার পর
ভক্তি ভরে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করা পূজার অন্যতম প্রধান অঙ্গ। এই সহজ উপায়ে
পূজা সম্পন্ন করলে সংসারে সর্বদা সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।
বাংলা পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মী পূজার দিন
বাংলা পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মী পূজার দিন ২০২৬ সালে ৯ই কার্তিক রবিবার ১৪৩৩
বঙ্গাব্দ (২৫ অক্টোবর ২০২৬) পালন করা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি
কোজাগরী লক্ষ্মী পূজা নামে পরিচিত।তাই বাংলা পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মী পূজা কবে
২০২৬, লক্ষ্মী পূজার তারিখ, এবং লক্ষ্মী পূজার সময়সূচী সম্পর্কে নিচে বাংলা
পঞ্জিকার ছবি তুলে ধরা হলোঃ
| বিষয় | তথ্য |
|---|---|
| লক্ষ্মী পূজা | লক্ষ্মী পূজা ২০২৬ |
| পূজার তারিখ | ২৫ অক্টোবর (৯ই কার্তিক) |
| বার | রবিবার |
| তিথি | চতুর্দশী তিথি |
| পূজার ধরন | কোজাগরী লক্ষ্মী পূজা |
উপসংহার
লক্ষ্মী পূজা কবে ২০২৬, লক্ষ্মী পূজা কেন পালন করা হয়, কোজাগরী লক্ষ্মী পূজার
গুরুত্ব ও তাৎপর্য, লক্ষ্মী পূজার উপকরণ তালিকা, লক্ষ্মী পূজার পূজা বিধি ও
নিয়ম, বাংলা পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মী পূজার দিন সম্পর্কে বিস্তারিত আলোচনা
করা হয়েছে যা আমাদের আবারো নতুন কিছু জানতে উৎসাহিত করবে।
বাংলা পঞ্জিকা অনুযায়ী লক্ষ্মী পূজার সঠিক সময় পালন করলে তা আরও বেশি
মঙ্গলময় হয়। আশা করি আপনাদের লক্ষ্মী পূজা ২০২৬ এর প্রস্তুতি নিতে এই
আর্টিকেলটি সাহায্য ও পূজা সম্পর্কিত কাজ সহজ করবে। এতক্ষণ সময় নিয়ে
আর্টিকেলটি করার জন্য আপনাদের ধন্যবাদ, আপনার সুস্থতা কামনা করি।



ইউজুয়াল প্ল্যাটফর্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url