২০২৬ সালে দুর্গা পূজা কবে, দুর্গা পূজা কত দিন বাকি জানুন

২০২৬ সালে দুর্গা পূজা কবে, দুর্গা পূজা কত দিন বাকি তার সম্পূর্ণ সময়সূচী ও বিস্তারিত তথ্য সম্পর্কে আমরা আজকের আর্টিকেলে আলোচনা করব। শারদীয় দূর্গা পুজো বাঙালির এক আলাদা উন্মাদনা। তাই চলুন দেখে নিই ২০২৬ সালে দূর্গা পুজো কবে এবং দুর্গাপূজা কত দিন বাকি।
২০২৬ সালে দুর্গা পূজা কবে, দুর্গা পূজা কত দিন বাকি জানুন
এই আর্টিকেলের মধ্যে ২০২৬ সালে দুর্গা পূজা কবে, দুর্গা পূজা কত দিন বাকি, দুর্গা পূজা কী, দুর্গা পূজার ইতিহাস, ২০২৬ সালে দুর্গা পূজার তারিখ, দুর্গা পূজার পাঁচ দিনের বিস্তারিত তথ্য, দুর্গা পূজার ছুটি ২০২৬ এবং শারদীয় দুর্গা পূজার বাংলা পঞ্জিকা ২০২৬ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাই সময় নিয়ে এবং মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন।

পেজ সূচিপত্র: ২০২৬ সালে দুর্গা পূজা কবে, দুর্গা পূজা কত দিন বাকি

২০২৬ সালে দুর্গা পূজা কবে, দুর্গা পূজা কত দিন বাকি

দুর্গা পূজা হিন্দু/সনাতন ধর্মাবলম্বীদের প্রাচীন ও প্রধান ধর্মীয় উৎসব। এটি প্রতি বছর অত্যন্ত আনন্দ ও উল্লাসের সাথে সঙ্গে উদযাপিত হয়। আপনারা অনেকেই দুর্গা পূজা ২০২৬ কবে বা দুর্গা পূজা কত দিন বাকি তা জানতে চান যাতে আগে থেকেই পূজার প্রস্তুতি নিতে পারেন। যদিও দুর্গা পূজার তারিখ ও সময়সূচী বাংলা পঞ্জিকা ও হিন্দু তিথি অনুযায়ী নির্ধারিত হয়। এজন্য প্রতি বছর দুর্গা পূজার সময় ইংরেজি ক্যালেন্ডারে কিছুটা পরিবর্তন দেখা যায়। সাধারণত মহালয়ার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয় এবং এরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎস শেষ হয়।

তাই সঠিক তারিখ জানতে সর্বশেষ তিথি ও দূর্গা পূজার বাংলা পঞ্জিকা অনুসরণ করা গুরুত্বপূর্ণ যা আপনারা আজকের এই আর্টিকেলে পেয়ে যাবেন। শারদীয় দুর্গা পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর লাখো ভক্ত ও দর্শনার্থী পূজা মণ্ডপ পরিদর্শন, অঞ্জলি প্রদান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাই শারদীয় দুর্গা পূজার তারিখ, পূর্ণাঙ্গ সময়সূচি এবং উৎসব সম্পর্কিত আপডেট জানতে এই পৃষ্ঠাটি সংরক্ষণ করে রাখুন।

দুর্গা পূজা কী ও দুর্গা পূজার ইতিহাস

দুর্গা পূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এর একটি। আমরা সাধারণভাবে জানি, অসুর মহিষাসুর যখন সমস্ত দেবতাগণকে পরাজিত করে সমস্ত স্বর্গ দখল করেছিল, তখন সকল দেবতাদের মিলিত শক্তিতে দেবী দুর্গার আবির্ভাব ঘটে। তারপরে দেবী দুর্গা সকল অসুরদের পরাজিত করে স্বর্গ উদ্ধার করে এবং দেবতাদের ফিরিয়ে দেয় আর এই বিজয়ের স্মরণে উদযাপিত হয় শারদীয় দুর্গা পূজা। এই উৎসব শক্তি, ন্যায়, সাহস এবং শুভ শক্তির জয়ের প্রতীকও বলা যায়।
দুর্গা পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। শারদীয় দুর্গোৎসবের সময় মণ্ডপ সাজ-সজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক মিলনমেলা এবং বিভিন্ন ধর্মীয় বিধি-বিধানের মাধ্যমে আয়োজন করা হয়। বাংলাদেশ ও ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বসবাসরত বাঙালিরাও উৎসাহের সঙ্গে দুর্গা পূজা পালন করেন। এই উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, আনন্দ এবং পারস্পরিক বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দেয়।

২০২৬ সালে দুর্গা পূজার তারিখ

দুর্গা পূজা ২০২৬ বা দুর্গা পূজা কবে থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর তারিখ নিচে বর্ণনা করা হলোঃ

  • মহালয়ার তারিখ - ১০ অক্টোবর ২০২৬ (২২ আশ্বিন), শনিবার
  • ষষ্ঠীর তারিখ - ১৬ অক্টোবর ২০২৬ (৩১শে আশ্বিন), শুক্রবার
  • সপ্তমীর তারিখ - ১৭-১৮ অক্টোবর ২০২৬ (১-২লা কার্তিক), শনিবার-রবিবার
  • অষ্টমীর তারিখ - ১৯ অক্টোবর ২০২৬ (৩রা কার্তিক), সোমবার
  • নবমীর তারিখ - ২০ অক্টোবর ২০২৬ (৪ঠা কার্তিক), মঙ্গলবার
  • বিজয়া দশমীর তারিখ - ২১ অক্টোবর ২০২৬ (৫ই কার্তিক), বুধবার

দুর্গা পূজার পাঁচ দিনের বিস্তারিত তথ্য

দুর্গা পূজার পাঁচ দিন যেমন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমীর বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলঃ

ষষ্ঠী ২০২৬ বোধন ও আমন্ত্রণঃ

ষষ্ঠী আনুষ্ঠানিক ভাবে দুর্গা পূজার সূচনার দিন। ষষ্ঠীতে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার মূল আচার শুরু হয়। বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আহবান জানানো হয় এবং ভক্তরা আনন্দ উৎসবে মেতে ওঠেন। ষষ্ঠীর সন্ধ্যায় বিভিন্ন পূজা মন্ডপে ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা শারদীয় দুর্গোৎসবের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেবীর আগমনের মধ্য দিয়ে চারিদিকে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ভক্তরা পরবর্তী পূজার প্রস্তুতি নেন। শারদীয় দুর্গা পূজার ষষ্ঠীর বাংলা পঞ্জিকা ২০২৬ দেখুন।
শারদীয় দুর্গা পূজার বাংলা পঞ্জিকা ২০২৬

সপ্তমী ২০২৬ নবপত্রিকা স্নান

সপ্তমী দুর্গা পূজা উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন, কারন এই দিনে নবপত্রিকা স্নানের আচার/বিধি সম্পন্ন করা হয়। এ আচার/বিধি অনুযায়ী কলাগাছসহ ৯টি পবিত্র উদ্ভিদকে একসাথে নদী বা জলাশয়ে স্নান করানো হয় এবং দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা মন্ডপে প্রতিষ্ঠা করা হয়। নবপত্রিকা শক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে গণ্য করা হয়। সপ্তমীর সকাল থেকে ভক্তের ভিড় বাড়তে থাকে। পূজা, অঞ্জলি ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। এই আচার শারদীয় দুর্গোৎসবের আধ্যাত্মিক গুরুত্বকে আরো গভীরভাবে সামনে তুলে ধরে। শারদীয় দুর্গা পূজার সপ্তমীর বাংলা পঞ্জিকা ২০২৬ দেখুন।
শারদীয় দুর্গা পূজার বাংলা পঞ্জিকা ২০২৬

অষ্টমী ২০২৬ অঞ্জলি ও পূজা

অষ্টমী দুর্গা পূজা উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি মহাষ্টমী পূজা ও পুষ্পাঞ্জলির মাধ্যমে পালন করা হয়, এই দিনে অসংখ্য ভক্ত দেবী দুর্গার চরণে ফুল ফল ইত্যাদি অর্পণ করে আশীর্বাদ প্রার্থনা করেন। মহা অষ্টমীর পূজায় ভক্তি, শ্রদ্ধা এবং আধ্যাত্মিকতার এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। অনেক জায়গায় কুমারী পূজাও অনুষ্ঠিত হয়, যা দেবী শক্তির প্রতি হিসেবে পরিচিত। দিনভর পূজা, অঞ্জলি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে মহা অষ্টমী উদযাপিত হয় যাতে করে আনন্দ উৎসব অনেকাংশে বৃদ্ধি পায়। শারদীয় দুর্গা পূজার মহাষ্টমী বাংলা পঞ্জিকা ২০২৬ দেখুন।
শারদীয় দুর্গা পূজার বাংলা পঞ্জিকা ২০২৬

নবমী ২০২৬ মহাপূজা ও যজ্ঞ

নবমী দুর্গা পূজার চতুর্থ দিন হিসাবে ধরা হয়, যেদিন মহা পূজা ও যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করা হয়। হিন্দু ধর্মীদের বিশ্বাস অনুযায়ী, এই দিনে দেবী শক্তির সম্পূর্ণ প্রকাশ ঘটে এবং নানান ভক্তরা বিশেষ আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করে থাকেন। এই দিনে পূজা মন্ডপে মহাযজ্ঞ, হোম ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। নবমী পূজায় ভক্তদের মধ্যে ভক্তি, শান্তি ও কল্যাণের বার্তা পৌঁছে দেয় যা বিজয়া দশমীর আগমনের আগমুহূর্ত পর্যন্ত সবের আনন্দকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। শারদীয় দুর্গা পূজার নবমীর বাংলা পঞ্জিকা ২০২৬ দেখুন।
শারদীয় দুর্গা পূজার বাংলা পঞ্জিকা ২০২৬

বিজয়া দশমী বিসর্জন ও বিজয়া শুভেচ্ছা

বিজয়া দশমী শারদীয় দুর্গা পূজা উৎসবের শেষ দিন, এই দিনে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে। এই দিনে ভক্তরা দেবীর কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করে থাকেন এবং আগামী বছর পুনরায় আগমনের আহ্বান জানান। প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর খেলা, প্রণাম, ধুনুচি নাচ ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিজয়া দশমীতে আনন্দ, ভালোবাসা ও নতুন আসার প্রতিক হিসাবে প্রকাশ পায়। শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীর বাংলা পঞ্জিকা ২০২৬ দেখুন।
শারদীয় দুর্গা পূজার বাংলা পঞ্জিকা ২০২৬

দুর্গা পূজার ছুটির তালিকা ২০২৬

দূর্গা পূজার ছুটি ২০২৬ তালিকা হিসাবে নিচে দেখে নিনঃ
তারিখও ও বার পূজার নাম ছুটির অবস্থা
১০ই অক্টোবর, ২৫ই আশ্বিন (শনিবার) মহালয়া সরকারি ছুটি
১৫ই অক্টোবর ২০২৬, ৩০শে আশ্বিন (বৃহস্পতিবার) মহা পঞ্চমী পূজা অর্ধেক দিন ছুটি
১৬ই অক্টোবর ২০২৬, ৩১শে আশ্বিন (শুক্রবার) ষষ্ঠী পূজা সরকারি ছুটি
১৭ই অক্টোবর ২০২৬, ১লা কার্তিক (শনিবার) সপ্তমী পূজা সরকারি ছুটি
১৮ই অক্টোবর ২০২৬, ২রা কার্তিক (রবিবার) সপ্তমী পূজা সরকারি ছুটি
১৯ই অক্টোবর ২০২৬, ৩রা কার্তিক (সোমবার) মহাষ্টমী পূজা সরকারি ছুটি
২০ অক্টোবর ২০২৬, ৪ঠা কার্তিক (মঙ্গলবার) নবমী পূজা সরকারি ছুটি
২১ অক্টোবর ২০২৬ ৫ই কার্তিক (বুধবার) দশমী পূজা সরকারি ছুটি
মোটঃ ৮দিন মোটঃ ৭.৫দিন

দুর্গা পূজার গুরুত্ব

শারদীয় দুর্গা পূজা হিন্দুধর্মালম্বীদের প্রধান একটি ধর্মীয় উৎসব যা শুভ শক্তির বিজয় এবং অশুভ শক্তির পরাজয়ের প্রতি হিসেবে ধরা হয়ে থাকে। দেবী দুর্গার মহিষাসুর বধ এর কাহিনী সত্য, সাহস ও ন্যায়ের আদর্শ প্রচেষ্টা করে। এই উৎসব হাজারো ভক্তদের বিশ্বাসকে আরো বেশি করে তোলে, এবং মা দুর্গার আশীর্বাদ লাভের মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের আসা জাগিয়ে তোলে। তাই দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি হলো আধ্যাত্বিক চেতনা ও ধর্মীয় মূল্যবোধের অংশ।

সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও শারদীয় দূর্গা পূজার গুরুত্ব অনেক। এই সময়টিতে পরিবার, বন্ধু ও সমাজের মানুষরা একত্রিত হয়ে তাদের আনন্দকে ভাগাভাগি করে নেয় এবং সম্পর্কের বন্ধন আরো মজবুত করেন। পূজা মন্ডপ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম এবং বিভিন্ন আচরণ অনুষ্ঠান মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা ও বন্ধুত্ব বৃদ্ধি করে।

উপসংহার

২০২৬ সালে দুর্গা পূজা কবে, দুর্গা পূজা কত দিন বাকি, দুর্গা পূজা কী ও দুর্গা পূজার ইতিহাস, ২০২৬ সালে দুর্গা পূজার তারিখ, দুর্গা পূজার পাঁচ দিনের বিস্তারিত তথ্য, দুর্গা পূজার ছুটির তালিকা ২০২৬, দুর্গা পূজার গুরুত্ব ইত্যাদি সম্পূর্ণ তথ্য আজকের এই ব্লগে বর্ণনা করা হয়েছে। এছাড়া আর্টিকেলটি পড়ার মাধ্যমে নানা ধরনের তথ্য জানতে পেরেছি। যা আমাদের দুর্গা পূজা নিয়ে উদ্বুদ্ধ করবে।
হিন্দুধর্মালম্বীদের ২০২৬ সালে দুর্গা পূজা কবে, দুর্গা পূজা কত দিন বাকি সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ। দুর্গা পূজার ইতিহাস ও দুর্গা পূজার তারিখ সম্পর্কে যদি আমাদের জানা থাকে তাহলে পূজা উদযাপন, রীতিনীতি ও আনন্দ কয়েক গুণ বেড়ে যাবে। এতক্ষণ সময় ধরে আর্টিকেলটি করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করি।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউজুয়াল প্ল্যাটফর্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Konok Kumer Paul
Konok Kumer Paul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ইউজুয়াল প্ল্যাটফর্মের অ্যাডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৪+ বছরের অভিজ্ঞতায় তিনি পাঠক এবং গ্রাহকদের সহায়তা করে যাচ্ছেন।