সরস্বতী পূজা কবে ২০২৭ সময়সূচী সম্পর্কে জানুন

আপনারা অনেকেই সরস্বতী পূজা কবে ২০২৭ সময়সূচি নিয়ে জানতে চান। হিন্দু ধর্মে দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, সংগীত, শিল্প ও সৃজনশীলতার দেবী হিসাবে পূজিত হয়। তাই অনেক ভক্ত বিদ্যা ও জ্ঞানলাভের আশায় দেবী সরস্বতীর পূজা পাঠ করে থাকে, বিশেষ করে যারা শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী রয়েছে তারা জ্ঞানচর্চার জন্য পূজা করে থাকে।
সরস্বতী পূজা  কবে ২০২৭
এই আর্টিকেলের মধ্যে সরস্বতী পূজা কবে ২০২৭ সময়সূচী, সরস্বতী পূজার তিথি ও শুভ সময় ২০২৭, সরস্বতী পূজা কেন পালন করা হয়, সরস্বতী পূজার উপকরণ তালিকা, সরস্বতী পূজার নিয়ম ও পূজা বিধি, সরস্বতী পূজা ২০২৭ বাংলা তারিখ ও বাংলা পঞ্জিকা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। তাই সরস্বতী পূজা ২০২৭ কবে জানতে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন।

পেজ সূচিপত্র: সরস্বতী পূজা কবে ২০২৭

সরস্বতী পূজা কবে ২০২৭

সরস্বতী পূজা কবে ২০২৭ বা ২০২৭ সালে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তা জানতে অনেক ভক্তরাই অধীর আগ্রহে রয়েছেন। সরস্বতী পূজা ২০২৭ হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব, এই পূজা বাংলা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়। এই তিথি বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামে পরিচিত। শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী, সংগীতশিল্পী ও জ্ঞানচর্চার সঙ্গে যুক্ত মানুষরা জ্ঞান, প্রজ্ঞা ও সৃজনশীলতার আশীর্বাদের জন্য এই দিনে সরস্বতী দেবীর পূজা করেন।

বাংলা পঞ্জিকা অনুযায়ী ২৮ শে মাঘ (১১ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা পালন করা হবে। ২০২৭ সালের সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি, মন্দির ও বিভিন্ন সংস্কৃতি প্রতিষ্ঠানে অনুষ্ঠানের আয়োজন করা হবে। সঠিক পঞ্চমী তিথি, নিয়ম ও বিধি মেনে এই পূজা করলে দেবীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বিশেষ করে যারা শিক্ষক শিক্ষার্থী শিল্পী রয়েছে তারা এই পূজা করলে তাদের জ্ঞান আরো বাড়ে ও পড়াশোনা ভালো হয় বলে মনে করা হয়ে থাকে।

সরস্বতী পূজার তিথি ও শুভ সময় ২০২৭

সরস্বতী পূজার তিথি ও শুভ সময় ২০২৭ সম্পর্কে জানা ভক্ত, শিক্ষক, শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মীয় বাংলা পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়, যা বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী নামে পরিচিত। এই দিনটি বিদ্যা, জ্ঞান, সংগীত, শিল্প ও সৃজনশীলতার সাথে বিশেষভাবে সম্পর্কিত। ২০২৭ সালে সরস্বতী পূজার দিন নির্ধারণের জন্য পঞ্চমী তিথির শুরু ও শেষের সময় এবং সূর্যোদয়ের সময় দেখে দিনটি ঠিক করা হয়। তাই পূজার সঠিক সময় জানার জন্য বাংলা পঞ্জিকা দেখা গুরুত্বপূর্ণ।

সরস্বতী পূজার শুভ সময়ে দেবীর আরাধনা, পুষ্পাঞ্জলি ও প্রার্থনা করা হয়। বিশেষ করে শিক্ষার্থীরা বই, খাতা, কলম ও বাদ্যযন্ত্র দেবীর সামনে/চরণে রেখে পূজা করেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি ও মন্দিরে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ পূজা সম্পন্ন করা হয়। পূজার প্রস্তুতির আগে সরস্বতী পূজার তিথি ও শুভ সময় দেখে নিলে পূজার সকল যাবতীয় আয়োজন সঠিকভাবে সম্পন্ন করা আরো সহজ হয়। তবে বিভিন্ন দেশ ভিত্তিতে পঞ্জিকায় সময়ের কিছু পার্থক্য হতে পারে। তাই সরস্বতী পূজার সময় ঠিক করার জন্য নির্ভরযোগ্য বাংলা পঞ্জিকা ও স্থানীয় পুরোহিত/ঠাকুরের পরামর্শ নেওয়া ভালো হবে।

সরস্বতী পূজা কেন পালন করা হয়

সরস্বতী মূলত হিন্দু ধর্মের বৈদিক দেবী। বেদে উল্লেখ আছে সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী। সরস শব্দের অর্থ হলো জল। সরস্বতী=সরস (জল)+মতুন (অন্ত্যর্থে)+ঙীন (স্ত্রী)। অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী অর্থাৎ নদী। জ্ঞানীরা/পণ্ডিতরা অনেকেই মনে করে থাকেন, সরস্বতী প্রথমে ছিলেন নদী, পরে হলেন দেবী। পুরাণে ও পুরাণোত্তর আধুনিক সময়ে দেবী সরস্বতী বাক্য বা শব্দের অধিষ্ঠাত্রী বাগদেবী রূপে প্রসিদ্ধ। বৈদিক দেবী সরস্বতীর অন্যান্য পরিচয় বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে তিনি কেবল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীরূপেই সুপ্রতিষ্ঠিত হয়েছেন। বিশ্বাস অনুযায়ী, দেবীর আশীর্বাদে মানুষের জ্ঞান ও সৃজনশীলতা অনেক বাড়ে এবং অজ্ঞতা/জ্ঞানহীনতা দূর হয়ে জ্ঞানের আলো ছড়িয়ে যায়। বসন্ত পঞ্চমীর দিনে ভক্তরা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দেবীর আরাধনা করেন।
সরস্বতী পূজার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করা। এই দিনে অনেক শিক্ষার্থী তাদের বই, খাতা, কলম ও অন্যান্য শিক্ষাসামগ্রী দেবীর সামনে রেখে পূজা করেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়েও মিলেমিশে পূজার আয়োজন করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি সরস্বতী পূজা কেন পালন করা হয় তার সামাজিক ও সাংস্কৃতিক দিকও আছে। এই উৎসব শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, একে অপরের সহযোগিতা এবং সাংস্কৃতিক আলোচনার পরিবেশ তৈরি হয়। যার ফলে সরস্বতী পূজা শুধু একটি ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, বরং এটি জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতীক হিসেবেও গণ্য হয়।

সরস্বতী পূজার উপকরণ তালিকা

সরস্বতী পূজার উপকরণ তালিকা আগে থেকে প্রস্তুত করে রাখলে পূজার সময় প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে অসুবিধা হয় না। সাধারণত সরস্বতী পূজার সাজসজ্জার জন্য উপকরণ দেবীর প্রতিমা বা ছবি, ঘট ও পঞ্চপল্লব (আম পাতা), সশীষ ডাব (ডুবিসহ ডাব), আতপ চাল ও কলা, ফুল ও বেলপাতা (হলুদ গাঁদা ও সাদা ফুল বা পদ্ম), হরিতকী, তিল ও যবের শীষ, সিঁদুর, আবির ও পঞ্চগুঁড়ি ইত্যাদি সামগ্রী ব্যবহার করা হয়। পাশাপাশি প্রসাদ ও নৈবেদ্য যেমন, যেমন ফল (কুল, কলা ও অন্যান্য মৌসুমি ফল), মিষ্টি, দই ও সন্দেশ, পান ও সুপারি, মধু ও ঘি অর্পণ করা হয়। শিক্ষা ও বিশেষ উপকরণ হিসাবে পাঠ্যবই, খাতা, স্লেট ও কলম/পেন্সিল, দেবীর বস্ত্র (হলুদ বা সাদা শাড়ি), ধূপকাঠি, প্রদীপ ও কর্পূর দেবীর অর্চনার জন্য ব্যবস্থা করে দেবীর চরণে অর্পণ করা হয়।

পূজার আয়োজনের ধরন ও রীতিনীতি অনুযায়ী উপকরণের পরিমাণ ও বৈচিত্র্যে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। সরস্বতী পূজার উপকরণ তালিকা প্রস্তুত করার সময় পূজার মূল সামগ্রীর পাশাপাশি অঞ্জলি ও নৈবেদ্য/প্রসাদের উপকরণ আলাদাভাবে সাজিয়ে রাখা ভালো। ফল, মিষ্টি, খিচুড়ি বা অন্যান্য প্রসাদ তৈরির সামগ্রীও আগে থেকে সংগ্রহ করা হয়ে থাকে। পূজার স্থান পরিষ্কার করে আসন, ঘট ও দেবীর প্রতিমা নির্দিষ্ট স্থানে স্থাপন করে পূজার কাজ সম্পন্ন করা হয়। তবে অঞ্চল বা দেশে প্রচলিত রীতি অনুযায়ী কিছু উপকরণে পার্থক্য থাকতে পারে। তাই নিজের পারিবারিক বা দেশীয় প্রথা বা পুরোহিতের নির্দেশনা অনুযায়ী উপকরণ তালিকা তৈরি করা সবচেয়ে ভালো।

সরস্বতী পূজার নিয়ম ও পূজা বিধি

সরস্বতী পূজার নিয়ম ও পূজা বিধি অনুসরণ করে ভক্তরা সাধারণত নির্দিষ্ট আচার-অনুষ্ঠান ও ভক্তির মাধ্যমে দেবী সরস্বতীর আরাধনা করেন। পূজার আগে ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে হলুদ বা সাদা পরিষ্কার পোশাক পরে, শুদ্ধ মনে দেবীর সামনে পঞ্জিকা অনুযায়ী গণেশ ও সরস্বতীর আরাধনা করতে হয়। সারাদিন উপবাস রেখে স্থান পরিষ্কার করে দেবীর প্রতিমা বা ছবি স্থাপন করে পাশে সিদ্ধিদাতা গণেশের মূর্তি বা ছবি রাখতে হয় এবং পূজা সম্পন্ন করতে হয়। এই তিথিতে ছোট শিশুদের পড়াশোনার হাতেখড়ি দেওয়ার শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয়।

পূজার গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে পুষ্পাঞ্জলি, প্রণাম এবং প্রসাদ বিতরণ উল্লেখযোগ্য। সরস্বতী দেবী মূল তিনটি প্রণাম মন্ত্র রয়েছে। 

সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র হলোঃ
  • নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে
সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রঃ
  • ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ, বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ এষ স-চন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ
সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র ২ঃ
  • ওম জয় জয় দেবী চরাচর সারেন্, কুচযুগশোভিত মুক্তাহারে, বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।
হাতে ফুল ও বেলপাতা নিয়ে এই তিনটি মন্ত্র তিনবার উচ্চারণ করে দেবীর চরণে অঞ্জলি দেওয়া হয়। অনেক স্থানে পুরোহিতের দিক নির্দেশনা অনুযায়ী মন্ত্রপাঠ ও আরতি করা হয়। পূজার মূল উদ্দেশ্য হলো ভক্তি, শ্রদ্ধা ও জ্ঞানচর্চার মাধ্যমে দেবী সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করা।

সরস্বতী পূজা ২০২৭ বাংলা তারিখ ও বাংলা পঞ্জিকা

সরস্বতী পূজা ২০২৭ বাংলা তারিখ ও বাংলা পঞ্জিকা সম্পর্কে জানতে হলে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সম্পর্কে ধারণা থাকা জরুরি। সরস্বতী পূজার বাংলা তারিখ ও সরস্বতী পূজার ইংরেজি তারিখ নিচে টেবিলের মাধ্যমে দেওয়া হলঃ
দেশ বাংলা তারিখ ইংরেজি তারিখ
বাংলাদেশ ২৮ মাঘ (বৃহস্পতিবার) ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
অন্যান্য ২৭ মাঘ (বুধবার) ১০ ফেব্রুয়ারি (বুধবার)

সরস্বতী পূজার বাংলা পঞ্জিকা ২০২৭

সরস্বতী পূজা  কবে ২০২৭
২৭ মাঘ, বাংলাদেশ ২৮ মাঘ, ইং ১১ ফেব্রুয়ারি, মুং ৩ রমজান। সূর্যোদয় ইং ঘণ্টা ৬/৪৬/৪৭ গতে, সূর্যাস্ত ৫/৫৫/১১ সেঃ গতে। চন্দ্রোদয় ঘ ৯/৯, চন্দ্রান্ত রাত্রি ঘ ১০/৬। বৃহস্পতিবার, পঞ্চমী তিথি দং ৪৫/১৫/১১ রাত্রি ঘ ১২/৫২/৫১ পর্যন্ত, পরে যন্ত্রী। রেবতীনক্ষত্র দং ৫২/৩৫/১৫ রাত্রি ঘ ৩/৪৮/৫৩, সাধ্যযোগ দং ৩০/৫৪/৪২ রাত্রি ঘ ৭/৮/৪০ ববকরণ ঘ ১/২/৩২ গতে বালবকরণ রাত্রি ঘ ১২/৫২/৫১ গতে কৌলবকরণ। জন্মে- মীনরাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী বুধের দশা, রাত্রি ঘ ৩/৪৮/৫৩ গতে মেষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে ক্ষত্রিয়বর্ণ বিংশোত্তরী কেতুর দশা। মৃতে দোষ- নাস্তি। যোগিনী, দক্ষিণে, রাত্রি ঘ ১২/৫২/৫১ গতে পশ্চিমে। যাত্রা- শুভ সিদ্ধিযোগ দক্ষিণে নান্তি, রাত্রি ঘ ৯/১৬/৫১ গতে পূর্বেও নান্তি, রাত্রি ঘ ১২/৫২/৫১ গতে যাত্রা নাস্তি দিনদগ্ধাদোষ, রাত্রি ঘ ৩/৪৮/৫৩ গতে চন্দ্রদগ্ধাদোষ। শুভকর্ম- ঘ ৩/৮/৫ মধ্যে গাত্রহরিদ্রা অব্যুঢ়ান্ন সীমন্তোন্নয়ন পঞ্চামৃত সাধভক্ষণ নামকরণ নিষ্ক্রামণ অন্নপ্রাশন চূড়াকরণ কর্ণবেধ দীক্ষা দেবগৃহারম্ভ দেবগৃহপ্রবেশ নববস্ত্রপরিধান নবশয্যাসনাদ্যুপভোগ শঙ্খরত্নধারণ জলাশয়ারম্ভজলাশয়প্রতিষ্ঠা দেবতাগঠন দেবতাপ্রতিষ্ঠা বিষ্ণুপ্রতিষ্ঠা শিবপ্রতিষ্ঠা বৃক্ষপ্রতিষ্ঠা নৌকাগঠন
ক্রয়বাণিজ্য বিপণ্যারম্ভ পুণ্যাহ রাজদর্শন নাট্যারম্ভঔষধকরণ ও সেবন গ্রহপূজা শান্তিস্বস্ত্যয়নাদি হলপ্রবাহ বীজবপন বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছেদন ধান্যস্থাপন বীজসংগ্রহ ঋণগ্রহণ ধান্যনিষ্ক্রামণ নবান্ন ভূমি ক্রয় বিক্রয় শিল্পারম্ভ ধান্যমর্দন কুমারীর নাসিকাবেধ কম্পিউটার নির্মাণ ও চালন বাহন ক্রয় ও বিক্রয় মতান্তরে উপনয়ন ও বিদ্যারম্ভ। বিবাহ- সন্ধ্যা ঘ ৫/৫৫/১১ গতে কুলিকরাএ্যনুরোধে রাত্রি ঘ ৯/২০/৫৬ মধ্যে কর্কট সিংহ ও কন্যালগ্নে সুতহিবুকযোগে বিবাহ। বিবিধ- রাত্রি ঘ ১২/৫২/৫১ মধ্যে বেল পরে নিম ভক্ষণ নিষেধ ও দিনদগ্ধা, রাত্রি ঘ ৩/৪৮/৫৩ গতে চন্দ্রদগ্ধা, রাত্রি ঘ ১/৪৮/৫৩ গতে শেষরাত্রি ঘ ৫/০/৫৩ মধ্যে জাত বালব ও বালিকার গণ্ডরিষ্টিদোষ। কালবেলা- ঘ ৩/৮/৫ গতে ৪/৩১/৩৮ মধ্যে। বারবেলা- ঘ ৪/৩১/৩৮ গতে ৫/৫৫/১১ মধ্যে। কালরাত্রি- ঘ ১২/২০/৫৯ গতে ১/৫৭/২৬ মধ্যে। কুলিকবেলা- ঘ ১০/২৯/৩৫ গতে ১১/১৪/৯ মধ্যে। কুলিকরাত্রি- ঘ ৯/২০/৫৬ গতে-১০/১২/২৩ মধ্যে। মাহেন্দ্রযোগ- দিবা ঘ ৮/১৬ মধ্যে ও ১১/১৩ গতে ১/২৬ মধ্যে। অমৃতযোগ- রাত্রি ঘ ১/৩৮ গতে ৪/১২ মধ্যে। অতএব,

সরস্বতী পূজা ২০২৭ঃ
  • ২৮ মাঘ, ইং ১১ ফেব্রুয়ারি

উপসংহার

আমাদের আজকের ব্লগের মধ্যে সরস্বতী পূজা কবে ২০২৭ সময়সূচী, সরস্বতী পূজার তিথি ও শুভ সময় ২০২৭, সরস্বতী পূজা কেন পালন করা হয়, সরস্বতী পূজার উপকরণ তালিকা, সরস্বতী পূজার নিয়ম ও পূজা বিধি, সরস্বতী পূজা ২০২৭ বাংলা তারিখ ও বাংলা পঞ্জিকা ইত্যাদি সম্পর্কে বিশেষ ধারণা দেওয়া হয়েছে।

আশা করি এই ব্লগটি পড়ে সরস্বতী পূজা কবে ২০২৭ সম্পর্কে একরকম ধারনা চলে এসেছে যে কিভাবে পূজা সঠিকভাবে পালন করা যায় এবং কিভাবে পূজা করলে ভালো ফল পাওয়া যায়। এতক্ষণ সময় ধরে মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করি। এবং সকল ধরনের তথ্যের সঠিক ধারণা ও সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইউজুয়াল প্ল্যাটফর্মের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Konok Kumer Paul
Konok Kumer Paul
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও ইউজুয়াল প্ল্যাটফর্মের অ্যাডমিন। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন। ৪+ বছরের অভিজ্ঞতায় তিনি পাঠক এবং গ্রাহকদের সহায়তা করে যাচ্ছেন।